একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাম্বুলেন্স বিকলদিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি চার মাস ধরে অচল রয়েছে। এতে উপজেলার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহের হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীরা সময়মতো চিকিৎসাসেবা পাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক আগেই জানানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না।  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিফেনসিডিলসহ ট্রাক আটকদিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা গত রোববার ভোরে ফুলবাড়ী বিরামপুর সড়কের জয়নগরে একটি ট্রাক থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। বিরামপুর বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার সফি বলেন, ট্রাকটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে গেছে। ফুলবাড়ী থানায় ট্রাকটি জমা দিয়ে এ ব্যাপারে মামলা করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিতালিকা করার দাবিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চাঁদপুরের বহরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে রোববার বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সারা দেশে ভাষাসৈনিকদের তালিকা প্রস্তুত ও তাঁদের মাসিক ভাতা দেওয়ার দাবি জানান। আওয়ামী লীগের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। চাঁদপুর প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসামহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত রোববার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার টিওরি বহুমুখী উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবার শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।টিওরি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এ কর্মসূচির আয়োজন করে। এতে ঢাকার ১১ জন বিশিষ্ট চিকিৎসক দিনব্যাপী রোগী দেখেন।  বিজ্ঞপ্তিকারণ দর্শানোর নোটিশকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের কটিয়াদী পাইলট বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলে কোনো কর্মসূচি না নেওয়ায় এবং দিবসটি পালনে সরকারি কার্যক্রমে অংশ না নেওয়ায় তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম সোমবার এ নোটিশ দেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিবিয়ারসহ গ্রেপ্তার ২নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীঘিরপাড় এলাকায় পুলিশ গত রোববার রাতে ১৫৪ ক্যান বিয়ারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন জালাল আহমেদ (৩৫) ও ইকবাল হোসেন (২২)। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, দীঘিরপাড় এলাকায় জালালের জ্বালানি তেলের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর সহযোগী ইকবালকেও গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিমস্তকবিহীন লাশগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে গতকাল ভোরে পুলিশ অজ্ঞাত এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে বাসের নিচে চাপা পড়ে ওই যুবক মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি