একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারপাবনা সদর উপজেলার আতাইকুলা থানার হরিপুর গ্রামে র্যাব সদস্যরা গত সোমবার রাতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মো. ইসমাইল সরদার (৩৭) চরমপন্থী দলের সক্রিয় সদস্য বলে র্যাব দাবি করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কাজী আখতার উল আলমের ভাষ্যমতে, ইসমাইলের বিরুদ্ধে আতাইকুলা থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও অপহরণসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।পাবনা অফিসচোরাই কাঠ উদ্ধারচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম র্যাব-৭ ও বন বিভাগ গতকাল মঙ্গলবার সকালে এ অভিযান চালায়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম জানান, উদ্ধার করা কাঠের মধ্যে প্রায় ৪০০ ঘনফুট সেগুন, ৩০০ ঘনফুট গামারি, ১০০ ঘনফুট গর্জন ও ২০০ ঘনফুট আকাশমণি গাছের কাঠ রয়েছে। এসব কাঠের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিশিক্ষার্থীদের মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সুস্থ পরিবেশ রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিকের সামগ্রীর অপব্যবহার রোধের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সকাল ১০ থেকে এক ঘণ্টার মানববন্ধনে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজারামপুর হাসিনা বালিকা উচ্চবিদ্যালয়, নামোশংকরবাটি উচ্চবিদ্যালয় ও শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাস রুম কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালিত হয়।নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ হাজতির মৃত্যুসিরাজগঞ্জ সদর হাসপাতালে গত সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় বিমল দাস (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাশার জানান, মাদক মামলার হাজতি বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের বিমল দাস ১৯ ফেব্রুয়ারি কারাগারে আসেন। পরদিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেডিসিন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। বিমল মাদকাসক্ত ও মৃগী রোগী ছিলেন বলে তিনি উল্লেখ করেন।নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জভর্তি ২৮ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ২০০৯-১০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে শূন্য হওয়া আসনে ভর্তি ২৮ ফেব্রুয়ারি। এদিন সকাল নয়টা থেকে দুপুর্র১২টার মধ্যে অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদ কার্যালয়ের নির্দিষ্ট বুথে পছন্দক্রমসহ রিপোর্ট করতে হবে। দপুর একটায় নির্বাচিতদের্রএকটি তালিকা প্রকাশ করা হবে। বিকেল তিনটা থেকে ভর্তি-প্রক্রিয়া শুরু হবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদার এ তথ্য জানান। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য (www.sylhetagrivarsity.edu.bd) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকার্ড বিতরণময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ৯৬ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ শুরু হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ মো. মোসলেম উদ্দিন। এদিন ৭৭ হাজার ৬৩৪ জন কৃষককে কৃষি উপকরণ সহায়তা স্থায়ী কার্ড এবং বোরো মৌসুমের জন্য ১৭ হাজার ৯৫৬ জনকে ডিজেল ভর্তুকি কার্ড বিতরণ করা হয়।  ময়মনসিংহ অফিসমামলাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মেহিদী হাসানসহ ছয়জনের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, উপজেলার আকছিনা গ্রামের এম এইচ বি ব্রিকফিল্ডের মালিক মোশাররফ হোসেনের ছেলে সিহাব তাঁকে মারধর ও তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এ মামলা করেন। ওসি বলেন, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি‘ওয়াটসান মেলা’‘পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার জন্য পানি ও স্যানিটেশন হোক আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে গতকাল থেকে তিন দিনব্যাপী ‘ওয়াটসান মেলা’ শুরু হয়েছে কিশোরগঞ্জে। সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় সরকার পরিষদ ও এনজিও ফোরাম আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহ কামাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ