একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফিল থেকে গ্রেপ্তারবগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবে গ্রামে একটি ওরস মাহফিল চলছিল গত সোমবার রাতে। ওই ওরসে এক অপরিচিত লোকের ঘোরাঘুরি সন্দেহ হয় এলাকাবাসীর। দেওয়া হয় পুলিশকে খবর। পুলিশ গিয়ে ওই লোককে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক রিভলবার ও ছয় রাউন্ড গুলি। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তির নাম শাহীন মণ্ডল (৪২)। বাড়ি বগুড়া সদরের সাকারিয়া গ্রামে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিকোদালের কোপে মৃত্যুসিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর পূর্বপাড়া গ্রামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির কোদালের কোপে সুফিয়া (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে। ঘাতক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। ওই গ্রামের আবদুল লতিফের স্ত্রী সুফিয়া খাতুন সড়কে গোবর ভাঙছিলেন। এ সময় মাঠ থেকে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি কোদাল নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে কোপাতে থাকে। পরে স্থানীয় চিকিত্সকের কাছে নেওয়ার পথে সুফিয়ার মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জহাঁসের রাগ মাছে পুকুরে ছাড়া পোনা মাছ খেয়ে নিচ্ছিল বলে প্রতিবেশীর আটটি হাঁস ধরে খোঁয়াড়ে দিয়েছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা খলিফাপাড়া গ্রামের শরিফুল ইসলাম ওরফে রতন। এই ক্ষোভে হাঁসের মালিক রতনের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ মণ মাছ মেরে ফেলে। এতে দেড় লাখ টাকার ক্ষতির অভিযোগ এনে রতন হাঁসের মালিক ও তাঁর ছেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা করেছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হামিদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী