একনজরে
মৌসুমের ইতিআখেরি হুইসেল বাজিয়ে গত বুধবার সকালে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত চিনিকল চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির চলতি মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মিলটিতে এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উত্পাদন হয়েছে। তবে উত্পাদন ব্যয়ের তুলনায় চিনির মূল্য বৃদ্ধি না পাওয়ায় এ বছর অন্তত পাঁচ কোটি টাকা লোকসান গুণতে হবে বলে জানিয়েছেন চিনিকলের মহাব্যবস্থাপক আব্দুল মতিন। এবার প্রতি কেজি চিনির উত্পাদন খরচ পড়েছে ৫৫ টাকা। কিন্তু মিলগেটে বিক্রি হচ্ছে ৪৫ টাকা। চুয়াডাঙ্গা প্রতিনিধিচেয়ারম্যানশূন্য চরপাতাস্থানীয় সরকার মন্ত্রণালয় ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চরপাতা ইউনিয়নের নয়জন ইউপি সদস্য চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়ে আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৭ ফেব্রুয়ারি এক চিঠিতে চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেছে। ভোলা প্রতিনিধিস্যালাইনে ফাঙ্গাশলিবরা ইনফিউশন লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির উত্পাদিত জীবন রক্ষাকারী ‘হার্টসল’ আইভি স্যালাইনের ব্যাগের মধ্যে ফাঙ্গাশ পাওয়া গেছে। মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন একটি ফার্মেসিতে গত মঙ্গলবার রাতে ওই স্যালাইন পাওয়া যায়। দোকানদার স্যালাইন বিক্রি না করে রেখে দিয়েছেন। শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক আব্দুল্লাহেল কাফী বলেন, মেয়াদ থাকা সত্ত্বেও স্যালাইন ব্যাগে ফাঙ্গাশ জন্ম নেওয়ার বিষয়টি দুঃখজনক। এটা ব্যবহার করলে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারত। মাগুরা প্রতিনিধিতারেক-মিজান জয়ীলক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত মঙ্গলবার আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৩টি পদের ১১টিতে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে তারেক উদ্দিন মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি পদে নুর আলম ও সেলিনা আক্তার, সহসম্পাদক পদে আবদুল গফুর ও খুরশিদ আলম, সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক হোসেন ও পাঠাগার সম্পাদক পদে আবদুর রহিম নির্বাচিত হন। লক্ষ্মীপুর প্রতিনিধিনয় বছরের শিশুনোয়াখালীর সেনবাগে গত বুধবার সকালে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার ডমুরুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর (কৈইয়াজালা) গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশের তত্ত্বাবধানে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশুটির চিকিত্সা চলছে। সেনবাগ থানার ওসি মোক্তার হোসেন জানান, লিটন নামের এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় শিশুর মা মামলা করেছেন। পুলিশ লিটনের বাবা ও স্ত্রীকে আটক করেছে। লিটনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নোয়াখালী অফিসভেঙে পড়ল মঞ্চরংপুরের কাউনিয়ায় মঞ্চ ভেঙে আনন্দ সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রংপুরকে বিভাগ ঘোষণা করায় গত বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এই আনন্দ সমাবেশের আয়োজন করে। রাত আটটার দিকে হঠাত্ করে সভা মঞ্চ ভেঙে পড়ে। এতে স্থানীয় সাংসদ টিপু মুনিশসহ আহত হন ১০ জন। মঞ্চ ভেঙে পড়ার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি