একনজরে
সৈয়দপুরে অগ্নিকাণ্ডনীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় বৃহস্পতিবার একটি তৈরি পোশাক কারখানার গুদামে আগুন লেগে প্রায় পাঁচ লাখ টাকার কাপড় পুড়ে গেছে। দুপুরের দিকে আগুন লাগার খবর পেয়েও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে এসেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এ সময় কর্তব্যরত অবস্থায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মুনির হোসেন গণপিটুনির শিকার হন। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৈয়দ মুর্তজা আলী জানান, এলাকার ঠিকানা ভুল দেওয়া হয়েছিল। এ কারণে সেখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিচক্ষুশিবিররংপুর শহরের মুন্সিপাড়া ও রবার্টসনগঞ্জে গতকাল বৃহস্পতিবার চক্ষুশিবিরের আয়োজন করা হয়। পৌরসভার সহযোগিতায় চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন করেন পৌর মেয়র এ কে এম আবদুর রউফ। ওই দুটি স্থানে ৫৬ জন রোগীর ছানি অস্ত্রোপচার, ১৪০ জন রোগীর চশমার ব্যবস্থাপত্র ও ৫১০ জন রোগীকে বিনা মূল্যে চিকিত্সা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুরচিনি জব্দপিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে ঝনঝনিয়া ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া থেকে পুলিশ গত বুধবার বিকেলে ২৪১ বস্তা চিনি উদ্ধার করেছে। পিরোজপুরের পুলিশ সুপার বশির আহমাদ জানান, জব্দ করা চিনি ভারতীয়। টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, ট্রলার থেকে চিনি পাচারকালে এলাকাবাসী তা জব্দ করে পুলিশকে খবর দেয়। পিরোজপুর প্রতিনিধিহেরোইন উদ্ধারবাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা বৃহস্পতিবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ সময় বাসচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। জব্দ করা হেরোইনের দাম প্রায় আড়াই কোটি টাকা। কক্সবাজারের টেকনাফ উপজেলার ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি