একনজরে
শিবগঞ্জে গণসংযোগবগুড়ার শিবগঞ্জ উপজেলার হুদাবাল গ্রামের আকন্দ আবদুল আলিম (৪২) ভোলা-৩ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গণসংযোগ শুরু করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার থানা মসজিদের জন্য ৫০০ টাকা অনুদান দিয়ে তিনি গণসংযোগ শুরু করেন। গত শনিবার তিনি স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আকন্দ আবদুল আলিম উচ্চমাধ্যমিক পাস করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি ‘বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি’ নামের একটি দল গঠন করবেন বলে জানিয়েছেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি।আগ্নেয়াস্ত্র ও গুলির্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ট্রেন ও জীবননগরে হোটেল তল্লাশি করে ছয়টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। রোববার সকাল সাতটায় চুয়াডাঙ্গা রেলস্টেশনে খুলনা থেকে গোয়ালন্দগামী ট্রেন থেকে পলিথিনে মোড়ানো তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে জীবননগর উপজেলা শহরের চৌরাস্তার মোড়ের সাব্বির হোটেল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও নয়টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি। শিক্ষকদের সংবর্ধনা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে ১২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠান গত রোববার উপজেলা হাবিবুর রহমান সাথী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত এসব শিক্ষক অবসরে গেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতার বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, সদর ইউপি চেয়ারম্যান আহম্মেদুর রহমান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।লাশ উদ্ধারনরসিংদীর সদর উপজেলা থেকে গতকাল সোমবার পুলিশ সুমন নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে। সে উপজেলার নবীপুর বড়তলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। সুমনের চাচা ফখরুল ইসলাম জানান, গত রোববার প্রতিবেশী মনিরের বাড়িতে টিভি দেখতে যায় সুমন (১৩)। সন্ধ্যায় মনিরের বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যায়নি। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ প্রথম আলোকে জানান, গলা কেটে সুমনকে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব