একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-ছেলের মৃত্যুবিদ্যুত্স্পৃষ্ট হয়ে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। বরিশাল সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের বটতলার পাশের বাড়ির নুরুল ইসলামের স্ত্রী সুমি বেগম (২৭) ও ছেলে শুভ (৩) একই বাড়ির কালু মিয়ার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় উভয়ই কালু মিয়ার ঘরের কাছে বিদ্যুত্স্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন। বরিশাল অফিসবৌদ্ধকল্যাণ ট্রাস্ট৫০ জন গরিব-মেধাবী বৌদ্ধ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে কক্সবাজারের রামু উপজেলা বৌদ্ধকল্যাণ ট্রাস্ট। গত শুক্রবার বিকেলে রামু কেন্দ্রীয় সীমাবিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রমথ বড়ুয়া। অতিথি ছিলেন সুপ্ত বড়ুয়া। বক্তব্য দেন সত্যেন্দ্র বড়ুয়া, শ্রীমত্ ধর্মরত্ন মহাথের (ভারত), রাখাল চন্দ্র বড়ুয়া, বংকিম বড়ুয়া। পরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। রামু (কক্সবাজার) প্রতিনিধিউন্নয়নে মহাপরিকল্পনাদিনাজপুর উপশহর এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২৫ কোটি টাকা এবং ১০০ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জমিতে আধুনিক কমিউনিটি সেন্টার, সুপার মার্কেট এবং ১০তলা কমপ্লেক্স নির্মাণ করা হবে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম রিয়াজ উদ্দিন গত রোববার সন্ধ্যায় এ কথা জানান। উপশহর শিশুপার্ক মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংসদ ইকবালুর রহিম। দিনাজপুর অফিসস্টেশন চালুর দাবিলোকবল সংকটের অজুহাতে বন্ধ করে দেওয়া খুলনা-দর্শনা রেললাইনের ফুলতলা, বেজেরডাঙ্গা, চেঙ্গুটিয়া, সিঙ্গিয়া, রূপদিয়া ও মেহেরুল্লাহনগর স্টেশন চালুর দাবি উঠেছে। একই সঙ্গে বগি সংস্কার ও শৌচাগার ব্যবহার উপযোগী করাসহ আট দফা দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাখার সম্পাদক ইকবাল কবির স্বাক্ষরিত একটি স্মারকলিপি গত সোমবার পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।  যশোর অফিস