একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ ছিনতাইসিরাজগঞ্জ সদর উপজেলার খাড়ুয়া জয়কৃষ্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। গত রোববার দুপুরে গ্রামবাসীর সামনে ট্রাকভর্তি করে এসব মালামাল নিয়ে যায় তারা। বিগত বন্যায় যমুনার ভাঙনের শিকার এই বিদ্যালয়ের উপকরণ স্থানীয় মকবুল হোসেনের বাড়িতে রাখা হয়। রোববার একদল সন্ত্রাসী সেগুলো নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, ছুটির দিন হওয়ায় তাঁরা কেউ স্কুলে ছিলেন না। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিক্ষোভ সমাবেশপটুয়াখালীতে টিঅ্যান্ডটি বোর্ডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অর্গানোগ্রাম বাতিলসহ ২৮ দফা দাবিতে বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন, পটুয়াখালী টেলিকম বিভাগীয় শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করে। নির্মলেন্দু হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুর রহিম, পূরবী হালদার, আবদুস সাত্তার, মো. আবুল হোসেন, মো. হাবিবুর রহমান, মো. ইদ্রিসুর রহমান, সমীর কুমার দত্ত, দীপক কুমার দাস, মো. আবদুস ছালাম, মো. জালাল উদ্দিন প্রমুখ। পটুয়াখালী অফিস।নোট ও গাইড বই জব্দরাজবাড়ীর পাংশা শহরের বিভিন্ন বই বিক্রির দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন শ্রেণীর নিষিদ্ধ নোট ও গাইড বই জব্দ করেছেন। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের ইনচার্জ আমজাদ হোসাইন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে আদালত উপজেলা শহরের বিভিন্ন বই বিক্রির লাইব্রেরিতে অভিযান চালান। এ সময় বইজগত্, বাংলাদেশ লাইব্রেরি, ইমদাদিয়া লাইব্রেরি ও বইঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নোট এবং গাইড বই জব্দ করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।পতাকা বৈঠকজামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুরে গতকাল বুধবার বিডিআর-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। স্থানীয় ডাকবাংলোয় বেলা পৌনে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ওই বৈঠক চলে। বৈঠকে বিএসএফের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার কর্নেল অজয় আগরওয়াল এবং এ কে ইগার। বিডিআরের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ছয় রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান। বিডিআর সূত্রে জানা গেছে, বৈঠকে সীমান্তে গুলিবিনিময় বন্ধ ও দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জামালপুর প্রতিনিধিহত্যা মামলায় গ্রেপ্তারকিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী বাজার থেকে গতকাল বুধবার হত্যা মামলার আসামি রতনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর বাড়ি উপজেলার মানিকদী গ্রামের পুরানগাঁও এলাকায়। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, ২০০৪ সালে ১৭ অক্টোবর ভৈরবের মহেশপুর এলাকা থেকে বস্তাবন্দী তিনটি লাশ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় রতনকে গতকাল গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরব