একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুগোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া গ্রামে গত বৃহস্পতিবার অগ্নিদগ্ধ হয়ে ফাতেমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সকালে রান্না করার সময় তাঁর শাড়িতে আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গোপালগঞ্জ প্রতিনিধিকাঠ আটককক্সবাজারের চকরিয়া থানার পুলিশ বৃহস্পতিবার উপজেলার বানিয়ারছড়া এলাকা থেকে গর্জন ও গামারি গাছের কাঠসহ একটি পিকআপ আটক করেছে। এ সময় পিকআপ চালকের সহকারী মনিরুল আলমকে (১৯) গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানা সূত্রে জানা গেছে, গাছগুলো বরইতলীর সংরক্ষিত বন থেকে কেটে বোট তৈরির জন্য পাচার করা হচ্ছিল। গাছের আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিসংঘর্ষে নিহতবগুড়ার শিবগঞ্জ উত্তর কৃষ্টপুর গ্রামে বৃহস্পতিবার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে আঙ্গুর হোসেন (২৮) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে আঙ্গুর হোসেনের বাবা কজেমউদ্দিন শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিগরুচোর আটকনাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার সবজিপাড়া থেকে স্থানীয় লোকজন শুক্রবার পাঁচটি গরুসহ এক চোরকে আটক করেছে। আটক চোরের নাম আবদুস সালাম (১৯)। তিনি লালপুর উপজেলার নূরুল্লাপুর গ্রামের ইছাহক প্রাংয়ের ছেলে। পরে ওই গরুচোরকে লালপুর থানায় সোপর্দ করা হয়। একদল চোর গরুগুলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুলুকচাঁদপুর গ্রাম থেকে বৃহস্পতিবার চুরি করে। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধি