একনজরে
কোটি টাকার পণ্য আটকর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১২-এর একটি দল গত শনিবার রাত আড়াইটার দিকে শেরপুর পৌর এলাকার থানা মোড় থেকে ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রি-পিস ও অন্যান্য পণ্য বোঝাই একটি ট্রাক আটক করেছে। র্যাবের জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক লেফটেন্যান্ট সি এ এইচ মাহমুদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। জামালপুর প্রতিনিধিকাঠ আটকমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে কেটে পাচারের সময় গত শনিবার দিবাগত রাতে ১০০ ঘনফুট আকাশমনি কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) মোল্লা রেজাউল করিম বলেন, উদ্ধার করা কাঠের বাজারমূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের একটি সূত্র জানায়, মাধবপুর ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগের নেতা আশিদ আলীর ছেলে শাহ আলম এসব গাছ কেটে পাচারের চেষ্টা করেছিলেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিডাকাতির প্রস্তুতিকালেবড়লেখায় ডাকাতির প্রস্তুতিকালে গত শনিবার গভীর রাতে আব্দুল হাসিব (৩৮) ও আব্দুল বাছিত (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলোকে বলেন, ১২/১৩ জন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রামের লোকজনের সহযোগিতায় দুজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়। পলাতক ১০ জনের নাম পাওয়া গেছে। তারা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধিগ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে বন বিভাগের জমি দখলের অভিযোগে করা মামলায় গতকাল রোববার পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, উপজেলার নয়াপাড়া এলাকাসহ আশপাশের এলাকায় রাতের আঁধারে বন বিভাগের জমি অবৈধভাবে দখল করার অভিযোগে কালিয়াকৈরের চন্দ্রা বন কর্মকর্তা বাদী হয়ে সম্প্রতি দুটি মামলা করেন। ওই মামলার আসামি নয়াপাড়া গ্রামের আজগর আলী (৩০), শুকুর আলী (৪০), ফজলুর রহমান (৩৫), রফিক মিয়া (৩৭) ও আবুল হোসেনকে গতকাল গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিহুমকিবাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত শনিবার বরিশাল লঞ্চঘাটে সভা করেছে। সভায় আগামী মঙ্গলবারের মধ্যে ওই সব দাবি মানা না হলে ১৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ২২ দফা দাবির মধ্যে রয়েছে পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নৌপথে চাঁদাবাজি বন্ধ প্রভৃতি। নৌযান মাস্টার লাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শাহ আলম, আবদুল মালেক মাস্টার, একিন আলী প্রমুখ। বরিশাল অফিসশিশু ধর্ষণের শিকারকক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের লেঙ্গুর বিল নয়াবাজার গ্রামের ১২ বছরের একটি শিশুটি রামু উপজেলার এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার বিকেলে শিশুটি রামু আসার পথে কাউয়ারখোপের এলাকার মো. আবদুল্লাহ, নুরুল আবছার ও হুমায়ুন কবির তাকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার রেহেনা বেগমের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পুলিশ শিশুটিকে উদ্ধার এবং আবদুল্লাহ, নুরুল, হুমায়ুন ও বাড়ির মালিক রেহেনা বেগমকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। রামু (কক্সবাজার) প্রতিনিধিবিদ্যুত্ পেলেননেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত মাহমুদপুর গ্রামে অবশেষে বিদ্যুত্ পৌঁছেছে। গত শনিবার দুপুরে স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত্ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ফলে এলাকার ১৬০ জন গ্রাহক বিদ্যুত্ সুবিধার আওতায় এল। এ উপলক্ষে মাহমুদপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী বিদ্যুতের স্থানীয় প্রকৌশলী তাজউদ্দিন আল মাসুদ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ বিদ্যুত্ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিদ্যুত্ পেয়ে তারা এখন খুশি। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিবাবাকে বাঁচাতে গিয়েবিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া বাবাকে ছাড়াতে গিয়ে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম হাওলাদার জানান, শনিবার সকালে পশারিবুনিয়া গ্রামের মুনসুর আলী হাওলাদার বাড়ির কাছে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় তাঁকে বাঁচাতে তাঁর ছেলে ইউনুছ এগিয়ে যায়। মনসুর আলী রক্ষা পেলেও ইউনুস বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। পিরোজপুর প্রতিনিধি