একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামির পলায়নশেরপুরের সদর জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণ থেকে গতকাল সোমবার সকালে এক আসামি পালিয়ে গেছেন। তাঁর নাম আবদুল গফুর (৩৫)। তাঁর বাড়ি কক্সবাজার জেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে কোর্ট পুলিশের হাবিলদার লিয়াকত আলী, কনস্টেবল কাবিল উদ্দিন, আবদুল জব্বার, আবদুল মান্নান ও কাইয়ূম আলীকে সাময়িকভাবে বরখাস্ত এবং কোর্ট পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শেরপুর প্রতিনিধিবিদ্যুতের দাবিতেবিদ্যুতের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ গতকাল সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় পল্লী বিদ্যুত্ কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করে। পুলিশের বাধায় ওই কার্যালয়ের কাছে যেতে না পেরে তারা বাইমহাটী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। বেলা একটার দিকে তারা অবরোধ তুলে নিয়ে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন ও পল্লী বিদুতের ডিজিএম সোহরাব হোসেনের কাছে স্মারকলিপি দেয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি সেগুনকাঠ উদ্ধাররাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার কয়েকটি স্থানে দুই দিন অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এক হাজার ঘনফুট অবৈধ সেগুনকাঠ উদ্ধার করেছেন রাজস্থলী সেনাক্যাম্পের সদস্যরা। রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা কেরামত আলী জানান, কয়েক মাস ধরে রাজস্থলীর সংরক্ষিত বনাঞ্চলের সেগুনগাছ কেটে পাচারকারীরা রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া, শিলক, চন্দ্রঘোনা, কোদালা ও সরফভাটার কয়েকটি স্থান থেকে কর্ণফুলী নদী ও কাপ্তাই সড়কপথে চট্টগ্রাম শহরে পাচার করছিল। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিছয় বছর বাক্সবন্দী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি ছয় বছর ধরে বাক্সবন্দী পড়ে আছে। বর্তমানে এক্স-রে মেশিনটি স্থাপন করা হলে সেটি কার্যকর হবে কি না, তা নিয়ে আশঙ্কা করেছেন চিকিত্সকেরা। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মেশিনটি দীর্ঘদিন পড়ে ছিল, সেটি এখন স্থাপন করলে কার্যকর হবে কি না, তা নিয়েও আশঙ্কা রয়েছে। আর বড় সমস্যা হলো, এক্স-রে মেশিন চালানোর মতো পর্যাপ্ত বিদ্যুত্ ভোল্টেজ না থাকা। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিপাচারের ঝুঁকি বেশিচাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে মানব পাচারের ঝুঁকি অনেক বেশি। ভৌগোলিক অবস্থানের কারণেই জেলার বেশ কিছু সীমান্তপথ মানব পাচারের জন্য চিহ্নিত। এসব পথ দিয়ে বিভিন্ন কৌশলে পাচারের শিকার হচ্ছে দারিদ্র্যপীড়িত মানুষ। অধিকাংশই নিরক্ষর হওয়ায় পাচারকারীদের কৌশল বা প্রলোভন তারা বুঝতে পারে না। গত রোববার মানব পাচার প্রতিরোধবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করে বেসরকারি সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে লিখিত বক্তব্য পড়েন প্রকল্পের সমন্বয়কারী ফারুক হোসেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জদুটি গরুর মৃত্যুসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের একটি গো-খামারে আগুন লেগে একটি গাভি ও একটি বাছুরের মৃত্যু হয়েছে। পুড়ে আহত হয়েছে ১০টি গাভি। গত রোববার দুপুরে মাদলা গ্রামের মজিদ মণ্ডলের গরুর খামারের গোয়ালঘরে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘরের মধ্যে বাঁধা অবস্থায় ১২টি গাভিই কম-বেশি পুড়ে যায়। এর মধ্যে দুটির মৃত্যু হয়। রান্নাঘরের আগুনের ফেলা ছাই থেকে এ ঘটনা ঘটতে পারে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ