একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের পা দ্বিখণ্ডিতবড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে কাজ করার সময় আমিনুল ইসলাম ওরফে মাসুদ (২৫) নামের এক শ্রমিকের এক পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে খনির ১১০৫ নম্বর ফেসে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁর চিত্কারে অন্য শ্রমিকেরা দ্রুত তাঁকে ওপরে তুলে নিয়ে আসেন। বেলা একটার দিকে মুমূর্ষু অবস্থায় মাসুদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাসুদ কাজীপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে।পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিইউপি সদস্য গ্রেপ্তারবগুড়ার শিবগঞ্জ উপজেলার আলোচিত আঙ্গুর হোসেনকে হত্যায় জড়িত অভিযোগে ময়দানহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিপ্লব খন্দকারকে (৪২) পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। উপজেলার উত্তর কৃষ্টপুর গ্রামে ৪ মার্চ একটি বিবদমান জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আঙ্গুর হোসেন নিহত হন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ হত্যার সঙ্গে জড়িত সবাইকে ধরতে জোর চেষ্টা চলছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিশতবর্ষ পূর্তি উত্সবসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উত্সব ১৮ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম দুই দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করবেন। উত্সবের দ্বিতীয় দিনে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী সামছুল হক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সলপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পান্না চৌধুরীকে আহ্বায়ক করে ইতিমধ্যে একটি উত্সব-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিপুনর্বহাল, স্থগিতনোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গত রোববার দলের বর্ধিত সভায় হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলায় পুরোনো কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এ ঘটনার সত্যতা প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন। কিন্তু সোমবার বিকেলে একরামুল করিম চৌধুরী জাতীয় সংসদ থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, রোববারের ঘোষিত হাতিয়ার পুরোনো কমিটি পরদিন দলীয় সভানেত্রী স্থগিত করেছেন। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি