একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিঠির স্তূপনাটোরের গুরুদাসপুর উপজেলা ডাকঘরে প্রায় দুই বছর ধরে কোনো পিয়ন নেই। এতে চিঠিপত্র বিতরণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জমে গেছে চিঠির স্তূপ। কাগজে-কলমে এই ডাকঘরে দুইজন পিয়নের পদ রয়েছে। কিন্তু প্রায় দুই বছর ধরে এখানে একজন পিয়নও নেই। এতে করে সঠিকভাবে চিঠিপত্র, মানিঅর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র বিতরণ করা যাচ্ছে না। প্রতিদিনই অসংখ্য প্রাপকের অভিযোগ শুনতে হচ্ছে। পোস্টমাস্টার আব্বাস উদ্দিন জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিসামাজিক প্রতিরোধফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিরডাঙ্গি এলাকার পদ্মানদীতে কোষা নৌকায় ও চর এলাকায় তরুণ-তরুণীদের অসামাজিক কাজের সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী। ধলার মোড় বাজারের সভাপতি আসাদুজ্জামান বলেন, ধলার মোড়ে কোষা নৌকাগুলোর চলাচল সোমবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নৌকাচালক শেখ সামাদ জানান, নৌকা চলাচল বন্ধ করে দেওয়ায় তাঁদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিসমানববন্ধন, শোক সভাইসলামী ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার বিচারের দাবিতে গণিত বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার ক্যাম্পাসে শোক শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে গণিত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। পরে অখিল চন্দ্র পালের সভাপতিত্বে শোক সভায় ফারুক হোসেনের আত্মার মাগফিরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি