একনজরে
চাতালে সরকারি চালর্যাবের সদস্যরা গত বুধবার দুপুরে গান্ধিয়াশুরে অভিযান চালিয়ে দুই হাজার ৫৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে র্যাব এসব চাল জব্দ করে। এ ছাড়া টেকেরহাটের ব্যবসায়ী ইনতাজ শেখের ভাড়া করা গুদাম থেকে সরকারি সিলমোহরযুক্ত আরও ২৬টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে রাজৈর উপজেলা চালকল মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সরকারি সিলমোহরযুক্ত এসব খালি বস্তা টেকেরহাটে সচরাচর বিক্রি হয়ে থাকে। গোপালগঞ্জ প্রতিনিধিজামালপুরে বইমেলাজামালপুর শহীদ মিনারে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। সন্ধ্যায় জেলা প্রশাসক কমলকৃষ্ণ ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। পরে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় বইয়ের ১৮টি স্টল স্থান পেয়েছে। জামালপুর প্রতিনিধিপুলিশ পরিচয়ে ডাকাতিলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে আবুল কাসেমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ডাকাতদল ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলনগর থানায় জিডি হয়েছে। ডাকাতদলকে চিহ্নিত করার চেষ্টা চলছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিজরিমানা আদায়র্যাব-১২-এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পাবনার বিভিন্ন এলাকায় গত বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে এবং স্যাকারিন ও বিষাক্ত রং মিশিয়ে ভেজাল আইসক্রিম তৈরি করে শিশুদের কাছে বিক্রি করা হতো। এ সময় ৩০ হাজার টাকা মূল্যের আইসক্রিম ধ্বংস করা হয়। পাবনা অফিসবহিষ্কারবিশ্ববিদ্যালয়ের হল থেকে মুঠোফোন, টাকা ও পোশাক চুরির অপরাধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ মার্চ এ সংক্রান্ত একটি প্রশাসনিক আদেশ জারি করা হয়। বহিষ্কৃত ছাত্ররা হলেন ভেটেরিনারি অনুষদের লেভেল-২, সেমিস্টার ২-এর ছাত্র মো. শামীম সুলতান ও ইমরান হোসেন। প্রক্টর ড. শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিগণ-অনশনদখলদারদের কবল থেকে মুক্তিযোদ্ধা সংসদের জমি রক্ষার দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা গতকাল বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তিন ঘণ্টার প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেছেন। মুক্তিযোদ্ধা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতারা ওই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, নগরের চৌহাট্টা এলাকায় সাত শতক বাণিজ্যিক ভূমি অবৈধভাবে দখলের তত্পরতা চালাচ্ছে একদল ভূমিদস্যু। নিজস্ব প্রতিবেদক, সিলেটসন্ত্রাসী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়া সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ইমরুল জাবের ভূঁইয়াকে গত বুধবার রাতে আখাউড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি জাবের ও তাঁর সহযোগীরা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ায় আল মামুনের কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাই করে বলে অভিযোগ রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম বলেন, ‘জাবের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাস ও ছিনতাইয়ের চার-পাঁচটি মামলা রয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিউদ্ধারধামরাইয়ের বারবারিয়া এলাকায় গত বুধবার রাতে রড তৈরির কাঁচামালসহ একটি ট্রাক ছিনতাই হওয়ার দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। কালিয়াকৈর-নবীনগর সড়কের বাইপাইল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে বাদশা মিয়া (২৪) ও দীন ইসলাম (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ নাজমুল হুদা জানান, প্রায় ৩০ লাখ টাকা দামের রড তৈরির কাঁচামাল নিয়ে ট্রাকটি চট্টগ্রাম যাচ্ছিল। নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ