একনজরে
ছায়াকে সহায়তাঅদম্য মেধাবী আদিবাসী শিক্ষার্থী ছায়া টুডুর লেখাপড়ার জন্য ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ সহায়তা দেন। নাচোল উপজেলার ভেরেন্ডি উচ্চবিদ্যালয় থেকে ছায়া ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে এবং তার বিদ্যালয়ে প্রথমবারের এ কৃতিত্ব অর্জন করে ছায়া টুডু। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জহয়রানি করবেন নাবেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই যার অবস্থান। যেটি দেশের রাজস্ব আয়ের একটি প্রধান ক্ষেত্র। এখানে দুর্নীতি-অনিয়ম হলে দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়, তেমনি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই আপনারা অনিয়ম-দুর্নীতি করে মানুষকে হয়রানি করবেন না। বৃহস্পতিবার বেনাপোল ইমিগ্রেশন সড়ক চেকপোস্ট ভবনের উদ্বোধনকালে বক্তারা এ কথা বলেন। যশোর অফিসসাপের বিষ ধ্বংসলক্ষ্মীপুরের রামগতিতে গত বৃহস্পতিবার বিকেলে সাপের বিষ সন্দেহে এক বোতল দানাদার পদার্থ নষ্ট করা হয়েছে। আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে পানি মিশিয়ে ওই বিষ নষ্ট করা হয়। পুলিশ জানায়, গত বছরের জুনে রামগতি পৌর এলাকার চর ডাক্তার আশ্রম এলাকা থেকে আটক ওই পদার্থ পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়। কিন্তু সাপের বিষ পরীক্ষার মতো কোনো প্রয়োজনীয় উপকরণ না থাকায় নমুনা ফেরত দেওয়া হয়। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিআসামির মৃত্যুময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জামালপুর কারাগারের সাজাপ্রাপ্ত আসামি ফরহাদ আলী (৪০) বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় মারা গেছেন। তাঁর বাড়ি জামালপুর সদরের চক কল্যাণ গ্রামে। একটি চুরির মামলায় ফরহাদ আলীর দুই বছরের সাজা হয়। ২০০৮ সালের ৫ অক্টোবর থেকে তিনি সাজা ভোগ করছিলেন। হূদরোগে আক্রান্ত হলে তাঁকে গত ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ অফিসঅনুষ্ঠানে হামলাসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে আকস্মিকভাবে চিলাউড়া রসুলপুর দারুল চুন্না মাদ্রাসার ছাত্ররা অতর্কিতভাবে হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বজলুর রশীদ জানান, এ ঘটনায় তাঁরা হতবাক। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি