একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা-ভাতাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন অবশেষে মুক্তিযোদ্ধা-ভাতা পেয়েছেন। উপজেলা অডিটরিয়ামে গতকাল শনিবার সকালে তাঁর হাতে ভাতা তুলে দেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে ২৫৯ জন মুক্তিযোদ্ধাকে ২৩ লাখ ৩১ হাজার টাকার সম্মানী দেওয়া হয়। সরকারি ভাতা বন্ধের প্রতিবাদে ২০০৫ সালের বিজয় দিবসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুরুজ মিয়া। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিডাকাতির ঘটনায়কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার অষ্টঘড়িয়া গ্রামে বুধবার প্রবাসী নজরুলের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মাসুদ মিয়া ও নূর আলী। কটিয়াদী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতি ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিতিন কর্মচারী আটকচট্টগ্রামের কালুরঘাট সেতুতে গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত টোল আদায়কালে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আক্তার হোসেন, আকবর আলী ও প্রকাশ বড়ুয়া। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ মনসুর আলম বাদী হয়ে ইজারাদার, অংশীদার ও কর্মচারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিলটারির নামে প্রতারণালাটারিতে ২৬ লাখ টাকা পেয়েছে—এমন লোভ দেখিয়ে গোপালগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। সম্প্রতি গোপালগঞ্জ শহরের মাদ্রাসা মার্কেটের তৈরি পোশাক ব্যবসায়ী শফিকুল আলম সোহেল এই প্রতারণার শিকার হন। প্রতারক চক্র ০১৯১১৮১০১৯১ ও ০১৯১৫৯৯৫৪০০ নম্বর থেকে কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে সোহেলকে ফোনে লটারি জেতার কথা বলে ৯০ হাজার টাকা চায়। পরে তিনি তা কুরিয়ারের মাধ্যমে পাঠান। পরে আর তাঁদের খোঁজ পাননি। গোপালগঞ্জ প্রতিনিধিগুণীজন সংবর্ধনাচট্টগ্রামের মিরসরাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে উপজেলা সদরে মীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে মাওলানা আহমেদুর রহমান আজমী, বীরসিন্ধু বড়ুয়া, মরহুম মাহবুব চৌধুরী, জাফর উল্লাহ, মো. আবুল কাশেম, এস এম খুরশীদ আলম ভূঁইয়া, মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, ফাইজুল কবির, মোহাম্মদ শাহ আলম, মো. শাহজাহানকে সংবর্ধনা দেওয়া হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি