একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার নারীকে সম্মাননাআন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পালন উপলক্ষে ময়মনসিংহে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গত শনিবার বিকেলে টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সম্মাননা প্রদান, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রয়াত দুজনসহ চার নারীকে সম্মাননা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান জেড আই খান। সম্মাননাপ্রাপ্তরা হলেন প্রয়াত সোফিয়া করিম ও রাজিয়া খাতুন এবং রোকেয়া বেগম ও রোজী বেগম। ময়মনসিংহ অফিসআত্মসাতের চালবরগুনার আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে গত শুক্রবার বিকেলে এক হাজার ৩৮০ কেজি চাল উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার স্থানীয় জেলেদের মধ্যে জেলে পুনর্বাসনের চাল বিতরণ করা হয়েছিল। চাল বিতরণ না করে আত্মসাত্ করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে পুলিশ ওই চাল উদ্ধার করে। তবে পচাকোড়ালিয়া ইউপির সচিব আবদুস সাত্তার জানান, চালগুলো আত্মসাতের জন্য নয়, পরে জেলেদের দেওয়া হতো। আমতলী (বরগুনা) প্রতিনিধিমুক্তিযোদ্ধাদের মানববন্ধনআগামী ৩১ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ড গত শনিবার সকালে শহরের আবদুল হামিদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। প্রায় ৩০ মিনিটের মানববন্ধনে শহরের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। মানববন্ধনে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার আহ্বায়ক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, যুদ্ধাপরাধীরা বিচার রুখতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। পাবনা অফিসটাকা ছিনতাইপাবনার বেড়া উপজেলায় গত শনিবার এক চাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার চাল ব্যবসায়ী রায়হান মোল্লা (৪০) বৃশালিখা কোলঘাট থেকে রিকশায় বেড়া বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। রিকশাটি বেড়া বাজারের শোলাপট্টিতে এলে মাইক্রোবাসযোগে একদল ছিনতাইকারী তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। বেড়া (পাবনা) প্রতিনিধিপাচারের সময় আটকপার্বতীপুরে রেলের গুদামঘর থেকে ১২টি ঢেউটিন ও কাঠ পাচার করে রংপুরে নিয়ে যাওয়ার সময় শনিবার সকাল সাড়ে সাতটায় পার্বতীপুর-রংপুর সড়কের হক অটোমিলের কাছ থেকে হজরত আলী (৫৩) নামের এক রেল কর্মচারীকে পুলিশ আটক করেছে। হজরত আলী পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশল (পথ) কার্যালয়ের কর্মচারী হলেও সহকারী নির্বাহী প্রকৌশলী এস এম ফজলুর রহমানের বাসায় কাজ করতেন। ফজলুর রহমান বলেন, ‘টিন ও কাঠগুলো আমার।’ পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিবিভাগীয় সমাবেশনীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শনিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্মচারী সংসদের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও সাংসদ আসাদুজ্জামান নূর। সভাপতি আব্দুল মান্নান শাহ্ ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দেওয়ান কামাল আহমেদ, মমতাজুল হক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। নীলফামারী প্রতিনিধি