একনজরে
২৬টি বাড়ি ভস্মীভূতকক্সবাজারের মহেশখালীর তেলিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ২৬টি বসতবাড়ি পুড়ে গেছে। রোববার বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের মোস্তাফিজুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ২৬টি বসতবাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিমুচলেকা নিয়ে মুক্তিকিশোরগঞ্জ সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ৪৯ জনকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। গত শুক্রবার রাত নয়টায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত এসএসসি পরীক্ষার্থী আমিনুল ইসলামের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কতিপয় বিক্ষুব্ধ যুবক হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জভুয়া চিকিৎসক গ্রেপ্তারর্যাব সদস্যরা শনিবার রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাহফুজ-উল আলম ওরফে সুমন (২৮) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের ইনচার্জ এএসপি আমজাদ হোসাইন জানান, সুমন ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রায় আড়াই বছর ধরে ওই বাসস্ট্যান্ডের পাশে আলেয়া বেগমের বাড়ি ভাড়া নিয়ে ‘শ্রাবনী পাইলস চিকিৎসালয়’ নামে চিকিৎসাকেন্দ্র খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি আট জুয়াড়ির কারাদণ্ডপঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আট জুয়াড়িকে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রোববার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিবার্হী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহীন ইমরানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শনিবার রাতে ওই আটজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে দাইমুল ইসলাম, হেলাল, মোজাবুল হক, আসাদুল ইসলাম, সেরাজুল হক, মোস্তাফিজুর রহমান, মনোরঞ্জন বর্মণ ও আশরাফুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি