একনজরে
প্রশিক্ষণ শুরুকুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের আওতায় নিয়োগপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ গত সোমবার শুরু হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফারুক হোসেন খলিলগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে জেলায় নয় হাজার ৯৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। এক মাস প্রশিক্ষণ গ্রহণ শেষে তাঁদের নিয়োগ দেওয়া হবে। তাঁরা দুই বছর চাকরি করতে পারবেন। প্রশিক্ষণকালে প্রতিদিন ১০০ টাকা ও প্রশিক্ষণ শেষে প্রতিদিন ২০০ করে টাকা পাবেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামজয়পুরহাটে সমাবেশবাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের মজুরি কমিশনসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট চিনিকল শ্রমিকদের উদ্যোগে গত সোমবার চিনিকলের ফটকে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি সওদাগর জহুরুল হক। বক্তব্য দেন খোরশেদ আলম, দেওয়ান বদিউজ্জামান, জনাব আলী, বাবুল করিম, আইয়ুব আলী, নাজমুল হক, বুলবুল হোসেন প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধিবজ্রপাতে নিহতপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে গত সোমবার রাতে বজ্রপাতে আবদুস সালাম (৩৬) নামে একজন ট্রলারচালক নিহত হয়েছেন। সালামের বাড়ি নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের মনোহরপুর গ্রামে। রাত আটটায় স্বরূপকাঠির প্রান্ত থেকে ট্রলারে যাত্রী বোঝাই করে সালাম স্বরূপকাঠির অপর পার ইন্দেরহাট ঘাটে যাচ্ছিলেন। ট্রলারটি ঘাটে ভেড়নোর কিছুক্ষণ আগে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় সুমন নামে আরেকজন আহত হন। পিরোজপুর প্রতিনিধিঘাদানি কমিটি গঠনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ সৃষ্টি ও স্বাধীনতার পক্ষের সব শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় গঠিত হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। এ উপলক্ষে শনিবার বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির আহ্বায়ক সাফায়েত আহম্মেদ খান। পরে আবদুল কাদির ভূঁইয়াকে সভাপতি ও কামরুল হাসান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি