একনজরে
দিনব্যাপী কর্মশালাদিনাজপুর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে গত মঙ্গলবার ‘ফার্ম ম্যাগাজিনের কার্যকারিতা এবং এর উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষক ও কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা ঠিক নয়। দিনাজপুর অফিসবঙ্গবন্ধুর ভাস্কর্যগোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের কলাভবনের সামনে গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। অতিথি হিসেবে এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এই ভাস্কর্য উন্মোচন করেন। এস এম মকফুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহম্মদ আলী খান আবু মিয়া, এম এ হাই, এ বি এম হাসান কবীর, এম বি সাইফ প্রমুখ। গোপালগঞ্জ প্রতিনিধিপরিত্যক্ত বোমা উদ্ধারফেনীতে পুকুর খননের সময় শ্রমিকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত বোমা পেয়েছে। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের পুরাতন বিমানবন্দর এলাকা থেকে বোমাটি পাওয়া যায়। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য চট্টগ্রাম থেকে র্যাবের একটি বিশেষজ্ঞ দল গত মঙ্গলবার বিকেলে ফেনী এসে বোমাটি নিষ্ক্রিয় করে। নিজস্ব প্রতিবেদক, ফেনীবিদ্যুৎ বিচ্ছিন্ন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলকারখানা বন্ধ রয়েছে। পল্লীবিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঝড়ে কুমিল্লা সদরের জাঙ্গালিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় এবং একটি গ্রেড বিকল হয়ে পড়ে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি