একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও বৃদ্ধার মৃত্যুনানার বাড়িতে বেড়াতে এসে গত রোববার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রাম গ্রামে পুকুরে ডুবে মারা গেছে সেজান নামের তিন বছরের এক শিশু। সেজান পার্শ্ববর্তী উপজেলা দুপচাঁচিয়ার আলতাফনগর এলাকার আবুল মোমেনের ছেলে। একই দিনে বিকেল চারটার দিকে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন সাহারা বেগম (৭০)। জানা গেছে, রেললাইন পারাপারের সময় সাহারা বেগম বগুড়াগামী করতোয়া ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিকারণ দর্শাওচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ডিসেম্বর রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ ছাত্রকে কারণ দর্শাতে বলেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১৭ জনকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ৮২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ ডিসেম্বর রাতে ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপার্বতীপুরে মতবিনিময়বৈদেশিক সাহায্যপুষ্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গত সোমবার হাসপাতালের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় হাসপাতালের নির্বাহী পরিচালক পিটার মের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাসপাতালের পরিচালক নেলসন মণ্ডল, প্রকল্প পরিচালক স্বপন পাহান, পরিচালক (নার্সিং) বুলবুলি মল্লিক, এনোস সরেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি বৃষ্টির জন্য প্রার্থনাবৃষ্টির অভাবে বোরোর খেতসহ মাঠঘাট ফেটে চৌচির। কৃষকদের দুশ্চিন্তার যেন অন্ত নেই। মানুষ দিশেহারা। তাই বৃষ্টির জন্য আকুতি জানিয়ে গত সোমবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী সাহাপাড়ায় ৩২ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠানে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত মন্টু গোসাই। এ উপলক্ষে হরিবাসর প্রাঙ্গণে এক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য দেন এ বি এম কামাল, সুধাংশু সাহা প্রমুখ। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিআনসার মোতায়েনলাউয়াছড়া জাতীয় উদ্যানে মূল্যবান গাছগাছালি চুরি হচ্ছে। সামান্য কিছু লোকবল নিয়ে বন বিভাগ (বন্য প্রাণী) চুরি প্রতিরোধে হিমশিম খাচ্ছে। আবার রাজনৈতিক ছত্রছায়ায় গাছ কেটে উজাড় করা হচ্ছে বলে বন বিভাগ অনেকটা অসহায়। উদ্যানের গাছগাছালি রক্ষায় এবার স্থায়ীভাবে দায়িত্ব পালনে বনকর্মীদের সঙ্গে আনসার মোতায়েন করতে জেলা প্রশাসক সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি