একনজরে
৫০ বছর পূর্তিনোয়াখালীর কবিরহাট উপজেলার ওদারহাট উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে গত বৃহস্পতিবার। সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শরিফুল ইসলাম, হুমায়ুন কবির, মফিজ উল্লা, আজিজুল হক বকসি, মো. কামরুদ্দোজা প্রমুখ। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালী অফিসবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুগত বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনছুর আলী (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছে। মনছুর উপজেলার চেংটিয়া কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখার ছাত্র ও বিনায়েকপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। ছাত্রাবাসের ছাদে পানির ট্যাংকির পাইপ লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। একই দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় একটি ডাইং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (১২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সুজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। উল্লাপাড়া ও কালিয়াকৈর প্রতিনিধি