একনজরে
মাদকসহ আটকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে গতকাল শনিবার র্যাব-৯-এর সদস্যরা অভিযান চালিয়ে আট কেজি গাঁজা ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন হুমায়ুন কবির, সরল মিয়া, জাকির হোসেন, রতন মিয়া ও আবদুল হান্নান। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের কমান্ডার শাখাওয়াত হোসেন জানান, আটক ব্যক্তিদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবলাশ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার সুলতানা আক্তার (২০) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে। জানা গেছে, সুলতানা তাঁর স্বামী সোহেল রানার সঙ্গে বিশ্বাসপাড়ার সেলিমের বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল সকালে অন্য ভাড়াটেরা বাসায় সুলতানার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঅগ্নিদগ্ধ হয়ে মৃত্যুসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরান বারুংকা গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিদগ্ধ হয়ে চাদমা বেগমের মেয়ে রুহি আক্তার (৯) এবং ছেলে মিনার হোসেন মারা গেছে। মিনার হোসেন তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। একই রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া মীরাপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে বুলবুল আক্তার (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। নিহত গৃহবধূ ওই এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। তাহিরপুর ও বাঁশখালী প্রতিনিধিবিদ্যুিবহীন ৪১ ঘণ্টাগাইবান্ধা শহরে গত বুধবার রাত ১২টা থেকে একটানা ৪১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা ৫০ লক্ষাধিক টাকার খাদ্য ও ওষুধ নষ্ট হয়ে গেছে। একই কারণে শহরে পানি সরবরাহে সমস্যা হয়েছে। বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে শহরের বিভিন্ন স্থানে ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এবং তার ছিড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। গাইবান্ধা প্রতিনিধিকাঠ উদ্ধারচাঁদপুরের মেঘনায় গত শুক্রবার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সুন্দরী কাঠ উদ্ধার ও চারজনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে কাঠসহ ওই চারজনকে আটক করে। তাঁরা হচ্ছেন আসলাম, জাহাঙ্গীর কাজী, ইদ্রিস কাজী ও ইউসুফ আলী। উদ্ধার করা কাঠের দাম ১০ লাখ টাকা। এ ব্যাপারে বন বিভাগ চাঁদপুর মডেল থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। চাঁদপুর প্রতিনিধিনিষিদ্ধ জাল জব্দপটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদে অভিযান চালিয়ে গত শুক্রবার তিন হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদুজ্জামান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জালের আনুমানিক দাম ছয় লাখ টাকা। পরে ওই জাল মির্জাগঞ্জ থানা চত্বরে পুড়িয়ে ফেলা হয়। পটুয়াখালী অফিস