একনজরে
বড়াইবাড়ী দিবস পালিতকুড়িগ্রামের রৌমারীতে গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বড়াইবাড়ীতে শহীদ স্মৃতিস্তম্ভে সকাল আটটায় পুষ্পমাল্য অর্পণ করা হয়। ২০০১ সালের ১৮ এপ্রিল ভোরে বিএসএফ বিনা উসকানিতে বড়াইবাড়ী গ্রামের ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায় ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। সে দিন বিডিআর-বিএসএফ সংঘর্ষে তৎকালীন ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহি মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহি আবদুল কাদের শহীদ হন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামরেহাইনোয়াখালীর সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকার শিশু মমতাজ বেগম (১০) অল্পের জন্য বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেল। সে সেনবাগ ফাজিল মাদ্রাসার এবতেদায়ি শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ছয় বছর আগে মমতাজকে দত্তক নেন বাবুপুর এলাকার আবুল খায়ের। কিছুদিন আগে তিনি মাছুমুর রহমানের (১৯) সঙ্গে মমতাজের বিয়ে ঠিক করেন। খবর পেয়ে গত শনিবার ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিয়ে ভেঙে দেয়। নোয়াখালী অফিসহামলায় আহতচট্টগ্রামের মিরসরাইয়ের ছত্তরুয়া গ্রামে গত শনিবার সম্পত্তির বিরোধ নিয়ে হামলায় চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—সখিনা বেগম (৬২), আলেয়া বেগম (২৫), সাহেদা বেগম (২৭) ও ছয় মাসের অন্তঃসত্ত্বা জেসমিন আক্তার (২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখিনার ছেলে মহিউদ্দিন মিরসরাই থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি