একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুর মৃত্যুজামালপুরের সরিষাবাড়ী উপজেলার বীর হরিপুর গ্রামে গতকাল সোমবার আড়াই বছরের দুটি শিশু পুকুরে ডুবে মারা গেছে। পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সুরুজ মিয়ার শিশু শাকিল ও চাঁদ মিয়ার শিশু অন্তর একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পুকুরে পড়ে যায়। সন্দেহ হলে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল নবী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তারা মারা যায়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিধর্ষণকারীর যাবজ্জীবন জামালপুরের সদর উপজেলার আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে হযরত আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালাত। গতকাল সোমবার জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন। হযরতের বাড়ি একই উপজেলার তুলসীরচর ইউনিয়নের ডৌহাতলা গ্রামে। রায় ঘোষণার সময় হযরত আদালতে উপস্থিত ছিলেন। জামালপুর প্রতিনিধিজরিমানা আদায়ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়জন সিএনজি অটোরিকশাচালক এবং চারটি করাতকলের মালিকের কাছ থেকে মোট চার হাজার তিন শ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খানের নেতৃত্বে বাঞ্ছারামপুর-উজানচর সড়ক এবং প্রতাপগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তার দাবিসুনামগঞ্জ শহরে ১০ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত শ্রমিক সাইজুলের (১৯) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা রিকশাশ্রমিক ও হোটেলশ্রমিক সংঘের নেতা-কর্মীরা। গত রোববার সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। অন্যথায় তাঁরা শ্রমিক ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা রিকশাশ্রমিক ও হোটেলশ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমদ। সুনামগঞ্জ প্রতিনিধিকরাতকল উচ্ছেদকক্সবাজারের মহেশখালীতে গত শনিবার বিকেলে অভিযান চালিয়ে শাপলাপুরের জেমঘাট এলাকার মোহাম্মদ আলী, উত্তর নলবিলার নাসির উদ্দিন ও কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীর মোছাদ্দেক হোসেনের অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এ সময় ১০ লক্ষাধিক টাকার অবৈধ কাঠও উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন, উপকূলীয় বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিটের কর্মকর্তারা। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঅজ্ঞান করে লুটসাতক্ষীরার কলারোয়া উপজেলার বিক্রমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে শনিবার রাতে দুর্বৃত্তরা ঢুকে কৌশলে ভাতের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। রাতে ভাত খেয়ে নুুরুল ইসলাম, তাঁর ছেলে রুহুল কুদ্দুস, রুহুলের স্ত্রী আফরোজা খাতুন অচেতন হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল, সোনার গয়নাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রোববার সকালে বাড়ির অন্য সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপরীক্ষা দিতে এসেপুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রাথমিক পরীক্ষা দিতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিবিরের কর্মী আহসান হাবীবকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত রোববার দুপুরে রাজশাহী পুলিশ লাইন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে মতিহার থানায় নিয়ে যায়। হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র। তাঁর বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী