একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ না ধরতেচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে কর্ণফুলী নদীতে মাছ না ধরার জন্য মাইকিং শুরু হয়েছে। বংশ বৃদ্ধির লক্ষ্যে মাছের প্রজনন মৌসুম মার্চ-মে পর্যন্ত প্রজননক্ষেত্র থেকে সরকার মাছ ধরা নিষিদ্ধ করে প্রণীত আইন মেনে চলার জন্য মাইকিংয়ে জেলেসহ সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, এর পরও যদি মাছ শিকার বন্ধ না হয়, তাহলে কঠোর আইন প্রয়োগ করা হবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসাতটি বোমা উদ্ধারচুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সোমবার রাত সোয়া নয়টার সময় পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের অ্যাপেক্স ইটভাটার কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পৌর এলাকার বেলগাছি গ্রাম থেকে বুজরুকগড়গড়ি গ্রামের দিকে দুই যুবক দুটি ব্যাগে বোমা নিয়ে যাচ্ছে—এ রকম খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালায়। বোমাগুলো উদ্ধারের পর থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মামলাকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতি গ্রামের মুসলেম মিয়ার বসতঘর তুলে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। প্রতিবেশী জিন্নাত আলীকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার এ মামলাটি করেন মুসলেম। জানা গেছে, জমি ও সেচের পানি দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত রোববার রাতে জিন্নাত আলী তাঁর লোকজন নিয়ে মুসলেম মিয়ার বসতঘর ভেঙে নিয়ে যান। কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবসাধারণ ডায়েরিসাবেক সাংসদ এম ইলিয়াস আলীর বিরুদ্ধে গত সোমবার রাতে সিলেটের বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। জিডিতে অভিযোগ করা হয়েছে, ১০ এপ্রিল স্থানীয় সিংগেরকাছ বাজারে বিএনপি আয়োজিত এক জনসভায় ইলিয়াস আলী তাঁর বক্তৃতায় অভিযোগকারীকে হুমকি দেন এবং মুঠোফোনে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিপ্রতিবাদ করায়মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর করেছে দুর্বৃত্তরা। তাঁকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আজমল ও জয়নাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, ওই তরুণীকে একই গ্রামের আজমল ও জয়নাল গতকাল সকালে বাড়ির সামনে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় তরুণীর বাবাকে (৫০) ব্যাপক মারধর করা হয়। হবিগঞ্জ প্রতিনিধিঅচেতন করে লুটলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুর্বৃত্তরা একই পরিবারের মহিলা ও শিশুসহ ছয়জনকে অচেতন করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গত সোমবার রাতে পৌর শহরের উত্তর দেনায়েতপুর গ্রামের খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে রায়পুর হাসপাতালে ভর্তি করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিবৃষ্টির জন্য নামাজপটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ প্রচণ্ড গরমে অতিষ্ঠ। এখন পর্যন্ত এ মৌসুমে কোনো বৃষ্টি হয়নি। মাঠ-ঘাট ফেটে চৌচির। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। এমন দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে ও বৃষ্টিলাভের আশায় মহান আল্লাহতায়ালার রহমত কামনা করে সোমবার সকালে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় বড় মসজিদ মাঠে ‘ইস্তেস্কার’ নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বড় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে নামাজ ও মোনাজাতে শত শত মুসল্লি অংশ নেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিরিভলবার উদ্ধারচাঁদপুুরের শাহরাস্তিতে পাকিস্তানের তৈরি একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার চিতোষী (প.) ইউনিয়নের নোয়াপাড়া মজুমদার বাড়ির বাগান থেকে এসব উদ্ধার করা হয়। একই দিন রাতে পৌর শহরের কাজিরকাপ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২০ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিন প্রকাশ শাপু (২৮) ও আ. রহিমকে (৪০) আটক করে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি