একনজরে
নিশিনাথতলার মেলানড়াইল-গোবরা সড়কের কোল ঘেঁষে চিত্রার পাড়ে এক পুণ্যধামের নাম নিশিনাথতলা। প্রতিবছরের বৈশাখে নানা বয়সের হাজার হাজার হিন্দুধর্মাবলম্বী এখানে আসে। ভক্তদের বিশ্বাস, এ সময় চিত্রা নদে স্নান করে নিশিনাথতলার পুরোনো পাকুড়গাছে জল ঢালা পুণ্যের। এ স্নানে এবং গাছে জল ঢাললে নিশিনাথ ঠাকুরের সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপ মোচন হয়। পাকুড়গাছে ইট বেঁধে রাখলে মনোবাসনা পূরণ হয়। গাছে জল ঢেলে তার নিচে বসে স্নান করলে রোগমুক্ত হওয়া যায়। নড়াইল প্রতিনিধিবধ্যভূমি সংরক্ষণস্বাধীনতার ৩৯ বছর পর লাকসাম বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কুমিল্লা ফোকলোর ফাউন্ডেশনের সহায়তায় গত মঙ্গলবার বধ্যভূমিতে ভাস্কর্য নির্মাণ, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। লাকসাম জংশনের বেলতলী বধ্যভূমিতে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. আবদুল মালেক। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা লাকসাম থ্রি-সিগারেট কারখানায় মিনি ক্যান্টনমেন্ট স্থাপন করে বাঙালিদের ধরে নিয়ে হত্যা করত। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিএককালীন সহায়তাগাইবান্ধা পৌরসভা ও সদর উপজেলার ক্যানসারে আক্রান্ত ১০ জন গরিব রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ সরকার এই সহায়তার চেক বিতরণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এসএসপিভিজি শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলা ও শহর সমাজসেবা অফিসের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রতিনিধিদ্বিবার্ষিক সম্মেলন১০ বছর পর গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী কালীকুমার উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শফিকুল ইসলামকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ৬৩০ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে তাঁদের নেতা নির্বাচন করেন। জাতীয় পার্টির মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার সম্মেলন উদ্বোধন করেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব