একনজরে
মুক্তিযোদ্ধাদের মানববন্ধনপটুয়াখালীর স্বাস্থ্য বিভাগে চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের নির্ধারিত কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা মানববন্ধন, সমাবেশ এবং পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ড এ কর্মসূচির আয়োজন করে। প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা পটুয়াখালীর স্বাস্থ্য বিভাগের নিয়োগ অবিলম্বে বাতিল করে মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষণের দাবি জানান। পটুয়াখালী অফিসশিব-পার্বতীর মূর্তির্যাব-৫-এর সদস্যরা মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুরের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের সাড়ে ১৩ কেজি ওজনের এবং সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী থেকে ১২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের শিব-পার্বতীর যুগল মূর্তি উদ্ধার করেছেন। এ সময় চারজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা ছদ্মবেশে প্রথমে লালপুরের মোহরকয়া গ্রামে অভিযান চালান। পরে অভিযান চালানো হয় ঈশ্বরদীর একটি পত্রিকার কার্যালয়ে। লালপুর (নাটোর) প্রতিনিধিশ্রমিক সভারাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) প্রধান ফটকে গত বুধবার বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা, কেপিএমের শ্রমিকদের আট গ্রেডের বদলে ছয় গ্রেড করা, অডিট আপত্তি প্রত্যাহার, ঘরভাড়া পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে কালক্ষেপণ করা হলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে ফেডারেশন। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিসাধারণ ডায়রিদুই ছেলে ও তাঁদের স্ত্রীদের বিরুদ্ধে এক মা গত বুধবার রাতে ময়মনসিংহের নান্দাইল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জিডিতে গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত আক্কাস আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৭৮) অভিযোগ করেন, চার ছেলের মধ্যে দুই ছেলে সুলতান উদ্দিন (৫৫) ও কালু মোল্লা (৪৮) এবং তাঁদের স্ত্রীরা প্রায়ই তাঁকে নানা অজুহাতে মারধর করেন। দুই ছেলে তাঁর জমি জোর করে তাঁদের নামে দলিল করে নিয়েছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিলাশ উদ্ধারঢাকার সাভারের ধরেন্ডা এলাকা থেকে পুলিশ গতকাল এনায়েত হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর মাথায় ও বুকে গুলির আঘাত রয়েছে। নিহত ব্যক্তির বাড়ি ঢাকার ধামরাইয়ের কুমরাইল গ্রামে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন সাভার-ধরেন্ডা সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ