একনজরে
ফি কমলবগুড়ার সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি অবশেষে কমানো হয়েছে। গত ১৭ এপ্রিল থেকে কলেজের স্নাতকপর্যায়ের শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি এক হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে ভাঙচুর চালায়। গত বুধবার কলেজ কর্তৃপক্ষ জানায়, ফি কমিয়ে এক হাজার ৮৫ টাকা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া১১ গরু চুরিসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহে ১১টি গরু চুরি গেছে। এর পর থেকে গ্রামবাসী রাত জেগে গরু পাহারা দিচ্ছে। এ প্রসঙ্গে উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের জানান, রাতে এলাকায় বিশেষ পাহারার ব্যবস্থা করা হয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজকুমার রায় গরু চুরির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জস্ত্রীর যাবজ্জীবনবরিশালের মাসুদ শরীফকে হত্যার দায়ে স্ত্রী রাশিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের দ্রুত বিচার বিশেষ আদালতের বিচারক রবিউল হাসান গত বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি অনুপস্থিত ছিলেন। ২০০৬ সালের ২৬ এপ্রিল বিকেলে নগরের রিফিউজি কলোনির মাসুদ শরীফকে স্ত্রী রাশিদা বেগম প্রেমিক রঞ্জু মিয়ার সহায়তায় হত্যা করেন। বরিশাল অফিসসন্ত্রাসী গ্রেপ্তারশেরপুরের নকলা থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লিংকনকে (৩৪) পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে। নকলা থানার পুলিশ তাঁকে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ পাঁচ বোতল ফেনসিডিল ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। গতকাল শুক্রবার বিকেলে লিংকনকে শেরপুরের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শেরপুর প্রতিনিধি