একনজরে
পরিদর্শনবিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম গত শুক্রবার কক্সবাজারের টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন। ওই দিন তিনি এই ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে বৈঠক করেন। এ সময় চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুর রহমান, ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা আড়াইটায় তিনি সড়কপথে কক্সবাজার সদরে যান। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিমতবিনিময়স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক পাবনা সার্কিট হাউসে বৃহস্পতিবার রাতে জেলার সব বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাইদুর রহমান। এতে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার। মতবিনিময় সভায় জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান অংশগ্রহণ করেন। পাবনা অফিসএক্স-রে মেশিন বিকলকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি এক বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে রোগীদের বাইরের ক্লিনিকে গিয়ে বেশি টাকা দিয়ে এক্স-রে করতে হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট মো. মোছলেম উদ্দিন বলেন, এক্স-রে মেশিনটি অচল থাকায় তাঁকে বেকার সময় কাটাতে হচ্ছে। সিভিল সার্জন আবদুল মতিন পাটোয়ারী বলেন, মেশিনটি ব্যবহার উপযোগী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিসাত দিন বিদ্যুিবহীনকালবৈশাখীর তাণ্ডবে গত শনিবার সুনামগঞ্জের ধরমপাশার বাদশাগঞ্জ বাজারের বিদ্যুতের তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই দিন থেকে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ গ্রাহকসহ এইচএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ শাখার ডিজিএম মো. ইসহাক আলী বলেন, বৈদ্যুতিক খুঁটি মেরামত করে শিগগিরই বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৬ এপ্রিল ৫৪০ জন রোগীকে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ও সমাজ সংস্কার আন্দোলন, বাংলাদেশ বৌদ্ধ চিকিৎসক সংঘ এবং লায়নস চক্ষু হাসপাতাল যৌথভাবে এ চিকিৎসা শিবিরের আয়োজন করে। এতে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সরোজ কুমার বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, লায়ন অমূল্য রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।