একনজরে
আগুনে পুড়ে গেছে শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা পূর্ববাজারে গতকাল আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। বাজারের মনিহারি, কাপড়, ওষুধ, লন্ড্রি, লাইব্রেরি, জুতার দোকানসহ নয়টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা। শেরপুর থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর প্রতিনিধি ২৪৫ ক্যান বিয়ারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পুরাতন বাসস্ট্যান্ডে গত শনিবার রাতে অভিযান চালিয়ে একটি বেকারি কারখানা থেকে ২৪৫ ক্যান বিদেশি বিয়ার ও নগদ চার হাজার টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম ওই বেকারিতে অভিযান চালিয়ে শাহজাহান ঢালি (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেন। ময়মনসিংহ অফিস বিক্ষোভদশ দফা দাবিতে ফরিদপুরে ওজোপাডিকো শ্রমিক কর্মচারী লীগ গতকাল রোববার উপব্যবস্থাপকের (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের গোয়ালচামট মহল্লায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোজাহুরুল ইসলাম। সমাবেশ শেষে ফরিদপুরের বিদ্যুৎ বিভাগের উপব্যবস্থাপক অনিল চন্দ্র হালদারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ফরিদপুর অফিসঝড়ে নিহত ১সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত শনিবার রাতে ঝড়ে মতিয়ার রহমান (২০) নামের এক তরুণ মারা গেছেন। ঝড়ের সময় আম কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঝড়ে উপজেলার উধুনিয়া, মোহনপুর, কোনাবাড়ী, মহিষাখোলা, চরঘাটিনা, কয়ড়া, শ্যামপুর ও উলিপুর গ্রামে প্রায় ৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। দুর্গানগরে বিদ্যুতের তিনটি খুঁটি উপড়ে পড়লে উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিকেটে নিয়েছে... নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর ভোজারীপাড়ায় একটি মন্দিরের ভেতরে ঢুকে তিন প্রতিমার মাথা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকালের ওই ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার রায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্বৃত্তদের খোঁজা হচ্ছে, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি