একনজরে
২০০ অভিযোগপাবনার সুজানগরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কাছে প্রায় ২০০ অভিযোগ জমা পড়েছে। শনিবার দিনভর কমিশনের সদস্যরা সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। মতবিনিময় সভায় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান সাহাবুদ্দিন জানান, অভিযোগের মধ্যে হত্যা, ধর্ষণ, লুটপাট, ডাকাতি ও নির্যাতন রয়েছে। পাবনা অফিসবিদ্যুিবহীন নয় দিনঝড়ে ২৫০ কেভিএ ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের একাংশের প্রায় ৫০০ গ্রাহক নয় দিন বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। ১৮ এপ্রিলের ওই ঝড়ের পর থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। এতে পৌর শহরে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। ছোট-বড় চুরির ঘটনা ঘটছে আবাসিক এলাকায়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, ট্রান্সফরমার মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সবকিছু স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লাগবে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি৩০ দোকান ছাইমাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের কাঁচাবাজার পট্টিতে গতকাল সোমবার ভোরে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজৈর উপজেলার লুন্দি ইউনিয়নের মুছারকান্দি গ্রামের নতুন বাজার এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আবদুল হাই মিয়া জানান, পূর্বশত্রুতাবশত অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁদের দোকান ঘরে আগুন লাগিয়েছে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধিঝড়ে নিহতসিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত শনিবার রাতে ঝড়ে মতিয়ার রহমান (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় আম কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঝড়ে উপজেলার উধুনিয়া, মোহনপুর, কোনাবাড়ী, মহিষাখোলা, চরঘাটিনা, কয়ড়া, শ্যামপুর ও উলিপুর গ্রামে প্রায় ৫০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। উঠতি বোরো ধানের ক্ষতি হয়েছে। দুর্গানগরে বিদ্যুতের তিনটি খুঁটি উপড়ে পড়লে উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিপাকড়াও অভিযানফরিদপুর শহরে ‘রোমিও’ পাকড়াও অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে বিভিন্ন স্কুল-কলেজের সামনে থেকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এ পর্যন্ত ছয় রোমিওকে আটক করা হয়েছে। এর মধ্যে রোববার শহরের সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, রাজেন্দ্র কলেজের ছাত্রীনিবাস ও সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে চারজনকে আটক করা হয়। ফরিদপুর অফিসঝড়ে শিশুর মৃত্যুনেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের ওপর দিয়ে গত রোববার রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, ঝড়ে ভেঙে পড়া ঘরের চাপায় গ্রামের মিজু মিয়া (১২) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। এ ছাড়া অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা ভেঙে গেছে। নেত্রকোনা প্রতিনিধিকাঠ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের তিনটি করাতকল থেকে গত রোববার ২৮৭ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছেন র্যাবের সদস্যরা। এ সময় দুটি করাতকলের মালিক মশকুর আহমদ (৫০) ও সাদেক আলীকে (২২) আটক করা হয়। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, বন বিভাগের সমন্বয়ে র্যাবের একটি বিশেষ দল হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আবদুল কদ্দুস করাতকল, তজমুল আলী করাতকল ও লুত্ফুন্নাহার করাতকল থেকে ওই কাঠ উদ্ধার করে। উদ্ধার করা কাঠের বাজারমূল্য এক লাখ টাকার বেশি বলে জানিয়েছেন র্যাবের সদস্যরা। বন বিভাগের সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান জানান, করাতকলগুলোর বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি