একনজরে
মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নে পুলিশ গতকাল ভোররাতে অভিযান চালিয়ে আবুল হাশেম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে নেশায় ব্যবহারযোগ্য এক হাজার ১৩টি অ্যাম্পুল ইনজেকশন এবং ২৩ বোতল ফেনসিডিল ও আট লিটার ফেনসিডিল তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিবিতরণসমাজসেবা অধিদপ্তরের সাপোর্ট সার্ভিস প্রোগ্রাম ফর ভালনারেবল গ্রুপ প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের দুই হাজার ৩২০ জন শ্রমিকের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মধ্যে আলু, তেল, চাল, চিনি, লবণ, ডাল ও সাবান বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম সরকার, শ্রীধাম দাশ গুপ্ত ও মিন্টু কুমার দেব রায়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিট্রাক উল্টেনেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশায় মঙ্গলবার রাতে ধানবোঝাই একটি ট্রাক উল্টে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত নেয়ামত আলী শেখের (৩৮) বাড়ি খুলনার কয়রা উপজেলার চাপালিয়া গ্রামে। আহত ব্যক্তিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে। নেত্রকোনা প্রতিনিধিদই খেয়ে অসুস্থচাঁদপুরের কচুয়া উপজেলার মালিগাঁও গ্রামে গত সোমবার দই খেয়ে ১০ জন অসুস্থ হয়ে পড়ে। তাঁরা হলেন মালিগাঁও গ্রামের আলম ব্যাপারী, তাঁর মা মাকসুদা বেগম, ছেলে আরিফ, মেয়ে ফারজাহান, চাচি শাহেলা বেগম, চাচাতো ভাই হেলাল, চাচাতো বোন মরিয়ম, ফাতেমা, ভাতিজা সোহেল ও ইয়াকুব আলী। রাত ১০টায় দই খেয়ে তাঁরা অসুস্থ হন। গত মঙ্গলবার সকালে তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিশ্লীলতাহানির অভিযোগকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক বখাটে যুবকের বিরুদ্ধে গত মঙ্গলবার থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের রুহুল আমীন গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে, ওই বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিনির্বাচন সম্পন্নবাগেরহাটের ফকিরহাট উপজেলার শাহ আউলিয়াবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষানুরাগী মল্লিক আবুল কালাম আজাদ সভাপতি নির্বাচিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেনের কার্যালয়ে এ নির্বাচন হয়। মাওলানা নিজাম উদ্দিন, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, মনিরা সুলতানা, লিনা বেগম প্রমুখ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।—বিজ্ঞপ্তি