একনজরে
বখাটে গ্রেপ্তারস্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সখীপুর থানার পুলিশ গতকাল তিনজন বখাটে তরুণকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সামনে থেকে বখাটেদের গ্রেপ্তার করা হয়। এরা হলো মনির (১৬), ইসরাফিল (১৬) ও জামাল (১৮)। তারা সবাই মাইক্রোবাসের চালক। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিমামলামৌলভীবাজারের জুড়ী উপজেলায় চা-বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার পাঁচজনকে আসামি করে গতকাল এ মামলা করেন। ওই চা-বাগানের ছয়জন কর্মকর্তা ও কর্মচারী বুধবার ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঅপহরণের অভিযোগময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের মোহনপুর গ্রাম থেকে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার সাকুয়াভাটিয়া গ্রামে। সে মামার বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাই নান্দাইল থানায় এজাহার দায়ের করেছেন। এতে বলা হয়েছে, মেরেঙ্গা আ. জব্বার উচ্চবিদ্যালয়ে যাওয়া-আসার সময়ে একই গ্রামের বখাটে যুবক উজ্জ্বল মিয়া (১৮) তাঁর বোনকে উত্ত্যক্ত করত। এ ব্যাপারে তাঁর মামা বিচার দাবি করলে ওই বখাটে ক্ষিপ্ত হয়ে সোমবার তার সহযোগীদের নিয়ে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিদুজনের মৃত্যুকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বজ্রপাতে শাফি মিয়া (৪৩) এবং ট্রাকচাপায় সুমন (২০) নামের এক ব্যক্তি মারা গেছেন। এলাকাবাসী জানান, দিলালপুর ইউনিয়নের বাগপাড়া গ্রামে আজরাবন্দে জমিতে গতকাল দুপুরে কাজ করার সময় বজ্রপাতে শাফি মিয়া মারা যান। তাঁর বাড়ি উপজেলার নোয়াপাড়া গ্রামে। আর উপজেলার হোমাইপুর হাওরে ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী সুমন ঘটনাস্থলেই মারা যান। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঘর পেলেন শামসুলএসিড সন্ত্রাসের শিকার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গোয়ালদীঘি গ্রামের শামসুল হককে পাকা ঘর তৈরি করে দিয়েছে এসিড সারভাইভরস ফাউন্ডেশন। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশীদ মঙ্গলবার শামসুল হকের কাছে ঘরের দলিল হস্তান্তর করেন। ২০০৭ সালের ৯ জুলাই শামসুল হকের শরীর এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। এতে তাঁর দুই চোখও নষ্ট হয়ে যায়। ঠাকুরগাঁও প্রতিনিধিকেন্দ্র উদ্বোধনসাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুরে বেসরকারি সংস্থা (এনজিও) উত্তরণের প্রশিক্ষণ ও রিসোর্স কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত টমেটসু সিনোটসুকা বুধবার এ কেন্দ্র উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উত্তরণের পরিচালক শহীদুল ইসলাম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মাহাফুজুল হক, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা-উন-নবী, এ বি এম শফিকুল ইসলাম, আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাজালিয়াতিজালিয়াতি করে সরকারি জমি আত্মসাত্ করার অভিযোগে দুদকের সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দত্ত মঙ্গলবার কুমারখালী থানায় মামলা করেছেন। এতে উপজেলার ভাইস চেয়ারম্যান নিজামুল হকের স্ত্রী লাভলী ইয়াসমীন, কুমারখালী পৌর ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা আব্বাছ উদ্দীন, সার্ভেয়ার কামরুজ্জামান, দলিল লেখক সোহেল রানা, মেরিনা পারভীন, আশরাফুল হকসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়া অফিসমায়ের মামলামাদকাসক্ত ছেলে সঞ্জয় কুমার বসুর বিরুদ্ধে মা সবিতা বসু বুধবার বরিশালের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন। আদালতের বিচারক মোহাম্মদ আলতাফ হোসাইন মামলাটি আমলে নিয়ে আগামী ১৭ জুনের মধ্যে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। সঞ্জয় কুমার নগরের শ্রীনাথ চ্যাটার্জি লেন এলাকার আশোক কুমার বসুর ছেলে। ২৪ এপ্রিল ঘর ভাঙচুর, চার হাজার টাকা ও গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়ার অভিযোগে এ মামলা করা হয়। বরিশাল অফিস