একনজরে
মাছ ধরা উন্মুক্তলক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা গতকাল শুক্রবার শেষ হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আওতায় মত্স্য সংরক্ষণবিষয়ক উপজেলা টাস্কফোর্স ওই নিষেধাজ্ঞা জারি করে। আজ শনিবার থেকে নদীতে মাছ ধরা শুরু হবে। নিষেধাজ্ঞা অনুযায়ী, প্রতিবছরের মার্চ-এপ্রিলে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটারে মাছ ধরা, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিজেলা সমাবেশআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ গত বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী রেঞ্জের পরিচালক নুর নবী চৌধুরী, সিভিল সার্জন মো. ইমারউদ্দিন বক্তব্য দেন। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন পুরুষ সদস্যকে সাইকেল ও ছয়জন নারীকে সেলাই মেশিন পুরস্কার দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধিজব্দের নির্দেশপটুয়াখালীর কলাপাড়ার অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে ওই কর্মকর্তার মালামাল জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আরজিতে বলা হয়, কলাপাড়ার অগ্রণী ব্যাংকের মাঠ কর্মকর্তা (বর্তমানে সিলেটের দিঘিরপাড় শাখায় কর্মরত) মো. জাকির হোসেন বাদীর ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিআইসিটি মেলাবান্দরবানে গত বৃহস্পতিবার ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলা ও অনলাইন সেবা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইসিটি সম্পর্কে মানুষকে অবহিত ও উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সকালে জেলা রাজস্ব ভবনে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। বান্দরবান প্রতিনিধিভালুকায় খুনময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে খুন হয়েছেন আজাহারুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য। এলাকাবাসী জানান, কাঁঠালী গ্রামে আজাহারুলের একটি মাছের খামার রয়েছে। এ খামার থেকে তাঁর ভাই ও ভাতিজারা প্রায়ই মাছ ধরে নিতেন। এ নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার আজাহারকে তাঁর ভাই আবুল কালাম খান, ভাতিজা ইয়াহিয়া, জিলুর রহমান ও জুলফিকার আলী কুপিয়ে জখম করেন। তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ময়মনসিংহ অফিসপ্রতিশোধ নিতেহবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রইছ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। জানা গেছে, উপজেলার পূর্ব বাজুকা গ্রামের ইতালিপ্রবাসী মফিজ মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের গনি মিয়ার বিরোধ ছিল। এ নিয়ে মফিজ মিয়ার একটি মামলায় পুলিশ গত ২৭ এপ্রিল ওই গ্রামের মাতব্বর গনি মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে গনি মিয়ার লোকজন। মফিজের আত্মীয় রইছ মিয়া গতকাল দুপুরে গ্রামের পাশে হাওরে ধান কাটতে গেলে গনি মিয়ার লোকজন তাঁর ওপর হামলা চালায়। হবিগঞ্জ প্রতিনিধিদুজনের মৃত্যুসিলেটের বালাগঞ্জ উপজেলার লেংগুরাডুবির বিলে গতকাল ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এঁরা হলেন আবদুল মতিন (৩৫) ও তাঁর ছোট ভাই আবদুল কাইয়ুম (২৬)। উপজেলার তাজপুর ইউনিয়নের ছুরতপুর গ্রামে তাঁদের বাড়ি। এলাকাবাসী জানান, সকাল সাড়ে সাতটার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে ধানখেতে একটি ছাতার নিচে আশ্রয় নেন দুই ভাই। এ সময় বজ্রপাতে তাঁরা মারা যান। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিলাশ উদ্ধারঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে পুলিশ গতকাল জাবেদ (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার রাখালিয়া গ্রামে তার বাড়ি। পুলিশ জানায়, জাবেদের বাবা নাসির উদ্দিন গ্রামের বাড়িতে থাকলেও তার মা বিরুজা আক্তার চাকরির সুবাদে থাকেন আশুলিয়ায়। জাবেদ মায়ের সঙ্গে থেকে ঝুটের কাজ করত। বৃহস্পতিবার রাতে স্থানীয় দুই কিশোর তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাসায় ফেরেনি। নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ