একনজরে
স্বামীসহ আটক ২সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূ লিজা দাসের (৩০) লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় লিজার স্বামী নীলুকান্ত দাস, তাঁর বোন শংকরী দাস ও বাবা নরেন্দ্র দাসকে আসামি করা হয়েছে। পুলিশ নীলুকান্ত ও শংকরীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গত রোববার নগরের যতরপুরের স্বামীর বসতঘরের বাথরুম থেকে লিজার লাশ উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটচোরাই কয়লাসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পাটলাই নদী থেকে গত রোববার রাতে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৩০ মেট্রিক টন চোরাই কয়লা উদ্ধার করেছে বিডিআর। ভারত থেকে চোরাইপথে এই কয়লা আনা হয়। স্থানীয় বালিয়াঘাটা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবুল হাসেম মোল্লা জানান, উদ্ধার করা কয়লার দাম ১৭ লাখ টাকার বেশি। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।ফেনসিডিল ব্যবসায়ী গ্রেপ্তারনারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে গত রোববার রাতে ফেনসিডিল ব্যবসায়ী হাফিজুর রহমান ওরফে নিপকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, কয়েক দিন আগে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে একটি কাভার্ড ভ্যান থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলের চালানের মালিক হাফিজুর রহমান। তাঁর বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিবিদ্যালয়ে তালাশিক্ষক নিয়োগের দাবিতে গত রোববার উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউএএ উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কক্ষসহসহ বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে, তাদের বিদ্যালয়ে প্রায় এক বছর ধরে সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, ইংরেজি ও ইতিহাস বিষয়ের শিক্ষক নেই। শিক্ষক চেয়ে তারা ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষকের কাছে বহুবার আবেদন করলেও তাতে কাজ হয়নি। তাই তারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। প্রধান শিক্ষক হাবিবুজ্জামান জানান, ইতিপূর্বে চারবার নিয়োগ পরীক্ষা নিয়ে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিযুবক খুনচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গায় তাপস চৌধুরী (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। গত শনিবার জ্যৈষ্ঠপুরার সুর্যব্রত মন্দির এলাকার একটি জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার তাপস তাঁদের গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। বিকেলে জ্যৈষ্ঠপুরা সুর্যব্রত মন্দির এলাকার জমিতে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তাঁর পরিবার গিয়ে লাশ শনাক্ত করে। তাপস উপজেলার করলডেঙ্গা এলাকার মৃত ক্ষুদিরাম চৌধুরীর ছেলে। বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি