একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাহারপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সোমবার রাতে ডাকাতের সর্দার সাজিদ উদ্দিন ওরফে সাজিদ মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রাম থেকে তাঁর সহযোগী রফিক উদ্দিন (২২) ও ইদ্রিস আলী (২০) এবং শ্রীমঙ্গলের ইসলামপুর গ্রাম থেকে ওয়ারিছ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, সাজিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ সাত-আটটি মামলা রয়েছে। শ্যালককে কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিগ্রেপ্তারনেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা চুন্নুকে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার শাহবাগ থানার পুলিশ সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার জানান, সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে থেকে চুন্নুকে গ্রেপ্তার করা হয়। পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নেত্রকোনা শহরের মালনী এলাকার ফজলুল হকের করা একটি মামলার আসামি তিনি। নেত্রকোনা প্রতিনিধিসন্ত্রাসী গ্রেপ্তারময়মনসিংহ ডিবি পুলিশ সোমবার বিকেলে শহরের একটি আবাসিক হোটেল থেকে শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, শহরের মতিন গেস্টহাউস থেকে বান্ধবীসহ সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সাইফুল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিসড়ক অবরোধঅটোটেম্পো-চালককে মারধর করার প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেছেন অটোটেম্পো-চালকেরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। অটোটেম্পো-চালকেরা জানান, সকালে একটি অটোটেম্পো যাত্রী নিয়ে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া নামক স্থানে একটি লোকাল বাসের হেলপার টেম্পোচালককে মারধর করেন। এ খবরে অটোটেম্পো-চালকেরা সড়ক অবরোধ করেন। পরে বাস মালিক সমিতির নেতারা গিয়ে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। গোপালগঞ্জ প্রতিনিধিড্রেজারে ডাকাতিসিরাজগঞ্জ সদর থানার যমুনা পুনর্বাসন এলাকায় যমুনা নদীতে পানি উন্নয়ন বোর্ডের একটি ড্রেজারে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৮০ হাজার টাকা, ২২টি মোবাইল ফোনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ারেছ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নূরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগ্রেপ্তারি পরোয়ানাঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন দুটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য বারবার সমন জারি করা হলেও সাক্ষ্য না দেওয়ায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মাছুদুজ্জামান, বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যাপক আবদুল বারেক ও পুলিশ কর্মকর্তা গোলাম মাছুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ পরোয়ানা জারি করেন। ঝালকাঠি প্রতিনিধি