একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননামাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয়েছে। মাগুরা শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে মার্কেট নির্মাণের ওপর আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার অভিযোগে এ মামলা করা হয়েছে। মাগুরা সদর সহকারী জজ আদালতে জেলা আইনজীবী সমিতির পক্ষে গত মঙ্গলবার ওই মামলা করেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম। বিচারক রাজিয়া সুলতানা গতকাল বুধবার মেয়রের বিরুদ্ধে সমন জারি করেছেন।  মাগুরা প্রতিনিধিজরিমানা আদায়সিলেট নগরের কয়েকটি রেস্টুরেন্টে গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে আদালত নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে দাড়িয়াপাড়া এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্ট ও তালতলা এলাকার ভাই ভাই রেস্টুরেন্টের কাছ থেকে যথাক্রমে ৪০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া অনুমোদনবিহীন দই রাখার অপরাধে তালতলা এলাকার নবান্ন রেস্টুরেন্টের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  সিলেট প্রতিনিধি ভূমিহীনদের সমাবেশপাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া বিলের দেড় হাজার বিঘা খাসজমি স্থায়ী বন্দোবস্তসহ চার দফা দাবিতে গতকাল বুধবার উপজেলার প্রায় আড়াই হাজার ভূমিহীন বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বেসরকারি উন্নয়ন সংগঠন ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) উদ্যোগে ভূমিহীনেরা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। সেখানে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ ও উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিনের কাছে স্মারকলিপি দেন। চাটমোহর (পাবনা) প্রতিনিধি