একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণনাশের হুমকিপাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। ১ মে পাবনা প্রেসক্লাবের ঠিকানায় কাফনের কাপড়সহ চিঠিটি পাঠানো হয়। বুধবার রাতে প্রেসক্লাবের পিয়ন মো. ইসহাক সাংবাদিক রাজিউর রহমানকে চিঠিটি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাবনা অফিস।মানববন্ধনসুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা একই দাবিতে বুধবার শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এতে ওসির বিরুদ্ধে ঘুষ নিয়ে খুনের মামলার আসামি ছেড়ে দেওয়া ও সন্ত্রাসী মদদসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ওসি। সুনামগঞ্জ প্রতিনিধিবখাটের শাস্তিবরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত সেই বখাটে যুবক আশ্রাফ আলী সন্যামাতকে শাস্তি দেওয়া হয়েছে। বুধবার রাতে বারহাজার বরিয়ালী গ্রামে এক সালিস বৈঠকে মাথা ন্যাড়া করে তাকে জুতাপেটা করা হয়। শেষে তার গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। আশ্রাফ আলী স্থানীয় একটি কলেজের দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। এ বিষয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।কারাধ্যক্ষ বরখাস্তবরগুনা জেলা কারাগারের কারাধ্যক্ষ সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নূরুন-নবী-ভূঁইয়াকে হত্যার চেষ্টার অভিযোগে বুধবার মহাকারাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল ইসলাম খান তাঁকে বরখাস্ত করেন। ২১ এপ্রিল সাতক্ষীরা জেলা কারাগারের সাবেক কারাধ্যক্ষ সোহেল রানা তত্ত্বাবধায়ক নূরুন-নবী-ভূঁইয়াকে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।