একনজরে
মামলা দায়েররাজশাহীর গোদাগাড়ীতে বিডিআরের হাবিলদার প্রভাষ কুমারকে লাঞ্ছিত করার অভিযোগে গত বুধবার রাতে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে। প্রভাষ কুমার ওই মামলা করেন। এতে রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের ভাই জাকির হোসেন, স্থানীয় রাজাবাড়ি এলাকার ইসরাইল, গোপাল, বাচ্চু মিয়া, বিদ্যুৎ, জনিসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীকক্ষ ভাঙচুরফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষ ভাঙচুর ও তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থী সাগর ও ফয়সল অসুস্থ হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এ কাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিভয়ংকর বাঁশিমেহেরপুরে ইভ টিজিং বন্ধে সব ছাত্রীর হাতে বিশেষ শব্দের বাঁশি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইভ টিজিং বন্ধে করণীয় বিষয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বাঁশির শব্দ শুনলে উত্ত্যক্তকারীদের প্রতিরোধ ও আটক করতে পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাসহ সচেতন মানুষ এগিয়ে যাবেন। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ জানান, বাঁশির নাম হবে ‘ভয়ংকর বাঁশি’। মেহেরপুর প্রতিনিধিলাশ ফেরতচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে গত মঙ্গলবার রাতে বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী আজাদ হোসেনের (৩৫) লাশ ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দর্শনা ও গেদে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। বৈঠকে বিডিআরের পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর হোসেন এবং বিএসএফের পক্ষে গেদে কোম্পানি কমান্ড্যান্ট ধরম প্রকাশ নেতৃত্ব দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধিকাউখালীতে মামলাপিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সংরক্ষণ না করায় কাউখালী সহকারী জজ আদালতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কাউখালীর কাঁঠালিয়া গ্রামের আরিফুর রহমান গত মঙ্গলবার এ মামলা করেন। আদালতের বিচারক বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। পিরোজপুর প্রতিনিধি