একনজরে
গুণীজন সংবর্ধনাযুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ২৭তম বার্ষিক সাধারণ সভা, সম্মেলন ও গুণীজন সম্মাননা। গত শুক্রবার সকালে নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ। সম্মেলনে কয়েক শ সংস্কৃতি ও নাট্যকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নিভৃতচারী সাংস্কৃতিক সংগঠক এনায়েত হোসাইন মিলনকে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র। বরিশাল অফিসচিকিৎসা ক্যাম্পপ্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, পল্লি অঞ্চলের অসচ্ছল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প যথেষ্ট অবদান রাখতে পারে। আর এ জন্য এ ধরনের ক্যাম্পের আয়োজন বেশি করে করা প্রয়োজন। গতকাল শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে তিনি দুটি মসজিদের উন্নয়নকল্পে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবধ্যভূমি দিবস রংপুরে গত শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লাহিড়ীরহাট বধ্যভূমি দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে এখানে স্বাধীনতাকামী অনেক মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। তাঁদের স্মরণে লাহিড়ীরহাট বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ বৃহস্পতিবার রাত থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার রাতে বধ্যভূমিতে সহস্রাধিক মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুরচট্টগ্রামে সেমিনার তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং এতে জনগণের অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন এ খাতের বিশেষজ্ঞরা। চট্টগ্রামে গত শুক্রবার ‘তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সক্ষমতা’ শীর্ষক সেমিনারে এ গুরুত্ব আরোপ করা হয়। তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা উপলক্ষে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের পাশের জিমনেসিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। মেকার কমিউনিকেশন এ মেলা ও সেমিনারের আয়োজন করে। গত বৃহস্পতিবার থেকে ল্যাপটপ মেলা শুরু হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামস্মারকলিপিমৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে গতকাল শনিবার অধ্যক্ষের কাছে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দিয়েছে কলেজ শাখা ছাত্র ইউনিয়ন। দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রেণীকক্ষের সংকট নিরসন, প্রাইভেট পড়ানোর নামে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, মাস্টার্স প্রিলিমিনারি কোর্স চালু, ক্যাম্পাসে ক্যান্টিন চালু ও পরিবহন সংকটের সমাধান। মৌলভীবাজার প্রতিনিধি