একনজরে
সংবর্ধনাবিশিষ্ট সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী ও তাঁর স্ত্রী আসমা আব্বাসীকে গত রোববার মৌলভীবাজারে সংবর্ধনা দেওয়া হয়েছে। এম সাইফুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা উদ্যাপন পরিষদের সভাপতি তপন পাল তপু। অনুষ্ঠানে বক্তব্য দেন মুস্তাফা জামান আব্বাসী ও তাঁর স্ত্রী, জেলা আইনজীবী সমিতির সভাপতি শান্তিপদ ঘোষ, গবেষক মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুস্তাফা জামান আব্বাসী ও স্থানীয় শিল্পীরা। মৌলভীবাজার প্রতিনিধিচক্ষু পরিচর্যা প্রশিক্ষণমৌলভীবাজার চক্ষু হাসপাতালের উদ্যোগে প্রাথমিক চক্ষু পরিচর্যাবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ৬০ জন পল্লি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এতে অংশ নেন। জার্মান দাতা সংস্থা আন্ধেরি হিলফির আর্থিক সহায়তায় গত রোববার হাসপাতাল মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ রণধীর দে। অন্ধত্ব দূরীকরণ ও প্রতিরোধ কর্মসূচির আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধিট্রেনে কাটা পড়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব ট্রেন ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহীগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল জিন্সের প্যান্ট ও হলুদ চেকশার্ট। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিমাছ নিধনকুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গ্রামের অহিদুর রহমানের পুকুরে কে বা কারা শনিবার রাতে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে মরা মাছ ভাসতে দেখে আরেক মাছচাষি শহীদ উল্লা দিশেহারা হয়ে পড়েন। এ নিয়ে রাগে-ক্ষোভে গালমন্দ করলে প্রতিবেশী চেরাগ আলী, নুরুল ইসলাম ও আবুল হাশেম ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিকপোতাক্ষ খনন হবেপানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, কপোতাক্ষ নদ খনন করে নাব্যতা ফিরিয়ে এনে লাখো মানুষকে অভিশাপ থেকে মুক্ত করা হবে। খননের জন্য প্রয়োজনে আরও স্কেবেটর মেশিন সরবরাহ করা হবে। খননকালে দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার দুপুরে কপোতাক্ষ নদ পরিদর্শন শেষে সাতক্ষীরার তালা উপজেলা সদরের ডাকবাংলো চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সাংসদ শেখ মুজিবুর রহমান তাঁর সঙ্গে ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপুষ্পস্তবক অর্পণমুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল আহাদ চৌধুরী গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে গ্রন্থাগার ও জাদুঘর ঘুরে দেখেন। শেষে তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে ভাষণ দেন। গোপালগঞ্জ প্রতিনিধি