একনজরে
প্রতিবন্ধীদের দাবি‘আমরা বোঝা হতে চাই না, সম্পদে পরিণত হতে চাই।’ কথাগুলো বলছিলেন পাবনার এম মনসুর আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র ফেরদৌস হাসান। শারীরিক, মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসিসহ সব পরীক্ষায় নির্ধারিত এক ঘণ্টা বৃদ্ধির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পরে একই দাবিতে শহরের আবদুল হামিদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পাবনা অফিসট্রাক ছিনতাইগোপালগঞ্জে চালককে অজ্ঞান করে ট্রাক নিয়ে পালিয়ে গেছে একদল ছিনতাইকারী। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির ফকিরকান্দিতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চালক জয়নাল আবেদীনকে (২০) বেঁধে মহাসড়কের বিজয়পাশা মোড়ে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী জয়নালকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত পুলিশ সুপার রোকনউজ্জামান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ প্রতিনিধিস্বামীর ফাঁসিমাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের সুষমাকে হত্যার দায়ে তাঁর স্বামী পবিত্র রায়কে ফাঁসি ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান গত সোমবার এই রায় প্রদান করেন। ২০০৩ সালের ৯ অক্টোবর এক লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের পর গলায় কাপড় পেঁচিয়ে সুষমা রায়কে হত্যা করে পবিত্র। পরে ওই গৃহবধূর মুখে বিষ ঢেলে আত্মহত্যার অপপ্রচার চালায়। মাদারীপুর প্রতিনিধি