একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী জেলেবন বিভাগের মামলায় পঞ্চগড় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান মঙ্গলবার বিকেলে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ২৪ এপ্রিল মাহফুজুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাঝিপাড়া বিডিআর ক্যাম্প থেকে টাইয়াগছ পর্যন্ত শতাধিক গাছ কেটে নেয়। বন বিভাগের লোকজন বাধা দিলে ওই কর্মকর্তা তাঁদের হুমকি দেন। এ ঘটনায় ২৯ এপ্রিল মামলা হয়। পঞ্চগড় প্রতিনিধিচালকদের বিক্ষোভ সরকার এলপি গ্যাসের দাম না বাড়ালেও যশোরের করিম ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভাড়ায় চালিত অর্ধশত প্রাইভেট কার চালক পাম্পের মধ্যে গাড়ি ঢুকিয়ে বিক্ষোভ দেখায়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি সাশ্রয়ের কথা বলে গাড়ি পেট্রল থেকে গ্যাসে রূপান্তর করানো হয়েছে। এখন গ্যাসের দাম বাড়ানোয় তাঁরা বিপাকে পড়েছেন। কারণ গাড়ির ভাড়া বাড়েনি। যশোর অফিসপ্রস্তুতিকালে মৃত্যুএমপিও ভুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতিকালে মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সুব্রত কুমার ব্যানার্জি (২৬) হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সুব্রত কুমার আট বছর ধরে করিমপুর উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখায় কম্পিউটার বিষয়ে শিক্ষকতা করে আসছিলেন। তিনি আগে থেকে কিছুটা অসুস্থ ছিলেন। এমপিও বঞ্চিত হওয়ার খবরে তিনি আরও ভেঙে পড়েন। নাটোর প্রতিনিধিআদেশ কার্যকর হচ্ছেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালুয়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সরওয়ার আলম চৌধুরীর সাময়িক বহিষ্কারের আদেশ এই সপ্তাহে কার্যকর করা হচ্ছে। সাময়িক বরখাস্তের সরকারি আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল সুপ্রিম কোর্টের চেম্বার জজ গতকাল খারিজ করে দেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এ-সংক্রান্ত একটি রিট খরিজ করে দেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গাউসুল আজম বলেন, আদালতের সত্যায়িত আদেশ পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম