একনজরে
মাটির কেল্লালক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘূর্ণিঝড়-দুর্গত দুটি চরে মাটির কেল্লা স্থাপন করা হয়েছে। এতে চরের প্রায় ১০ হাজার মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় গবাদিপশুসহ আশ্রয় নিতে পারবে। চরবংশী ইউনিয়নের চরজালিয়া ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের কানিবগার চরে প্রায় ১০ হাজার মানুষ বাস করে। আশ্রয়কেন্দ্র বা মাটির কেল্লা না থাকায় সিডর ও আইলায় এসব চরে গবাদিপশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিবখাটেপনা রোধেশিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদের প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ ও বখাটেপনার পরিণাম বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবিতে গত বুধবার সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তনের নেতা-কর্মীরা অংশ নেন। যশোর অফিসলাঠির আঘাতে মৃত্যুসাতক্ষীরার শ্যামনগরে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে জবেদা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। ৬ মে দুপুরে গাংআটি গ্রামের বসতভিটায় মাটিকাটাকে কেন্দ্র করে মোস্তফা সরদার ও সিরাজ ঢালীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মরিয়ম বিবি (৩৫) ও মোস্তফা সরদার আহত হন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা