একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সংলাপ রংপুরে গত বৃহস্পতিবার ‘জাতীয় বাজেটে উত্তরাঞ্চলের জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। রংপুর প্রেসক্লাব, রংপুর উন্নয়ন সামাজিক সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। স্থানীয় পুলিশ হলে প্রেসক্লাবের সভাপতি সদরুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন স্থানীয় বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাসিমা জামান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুরনির্বাচনপঞ্চগড় জেলা আইনজীবী সমিতির ২০১০-১১ সালের নির্বাচনে সভাপতি পদে বিএনপির সমর্থিত আইনজীবী গোলাম হাফিজ এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে আতাউর রহমান খান (বিএনপি), সহসাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (আওয়ামী লীগ)। পঞ্চগড় প্রতিনিধিকৃষকদের প্রশিক্ষণজলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃষিজমিতে ক্রমশই লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জমি হারাচ্ছে উর্বর ক্ষমতা। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব ও গোবর সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে। বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি কার্যালয় মিলনায়তনে কর্মশালায় ৩০ জন কৃষক অংশ নেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিগুঁড়ো দুধসহ আটককুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৬০ বস্তা গুঁড়ো দুধসহ দুজনকে আটক করেছেন র‌্যাবের সদস্যরা। আটক দুজন হলেন পশ্চিম মজমপুর এলাকার এসকেন ও হরিনারায়ণপুর এলাকার বাচ্চু। র‌্যাব সূত্র জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি, গুঁড়ো দুধসহ বিভিন্ন পণ্য শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছেন। তাঁদের কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। কুষ্টিয়া অফিসআগুনবগুড়ার শেরপুরের বথুয়াবাড়ী এলাকায় লালনসংগীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠিত ‘লালন কুঁড়ি’র ঘরটি গত বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে গেছে। আগুনে লালনের গানের সংরক্ষিত অনেকগুলো বই পুড়ে গেছে। লালনসংগীত চর্চা কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম জানান, নদীর তীরঘেঁষে তৈরি লালন কুঁড়ির ঘরটি বর্ষার সময় যেন ভেঙে না পড়ে, সে জন্য বালু উত্তোলনকারীদের বালু তুলতে নিষেধ করা হয়। আর এ নিয়ে বিরোধের জেরে আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিফেনসিডিলসহ গ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া থেকে গত বৃহস্পতিবার রাতে ২৪ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, নিজ বাড়িতে ফেনসিডিল বিক্রির সময় সিরাজ মিয়ার স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি