একনজরে
সবাই অকৃতকার্যএবারের এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর পূর্ব মির্জাগঞ্জ এস এম, বরিশালের মেহেন্দীগঞ্জের পাতারহাট অ্যাপেক্স নাইট, পিরোজপুরের একপাই জুজখোলা পঞ্চগ্রাম বালিকা এবং ঝালকাঠির কাটাখালীর আমরী বুনিয়া এইচ কে বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। সাদুল্যাপুর উপজেলার আলদাদপুর বহুমুখী বালিকা ও সুন্দরগঞ্জ উপজেলার করুণাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বরিশাল অফিস ও গাইবান্ধা প্রতিনিধিমিষ্টি শেষশরীয়তপুরের বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষার্থী ও তাদের স্বজনেরা মিষ্টির দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। দোকানগুলোতে প্রতি কেজি মিষ্টি ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। বেলা একটা থেকেই দোকানগুলোতে ক্রেতাদের চাপ বাড়তে থাকে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে দোকানগুলোর সব মিষ্টি শেষ হয়ে যায়। শরীয়তপুর প্রতিনিধি৩৯ জনের জিপিএ-৫ফেনীর পরশুরামে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় নয়টি বিদ্যালয়ের ২৩ জন এবং দাখিল পরীক্ষায় সাতটি মাদ্রাসার ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। পরশুরাম উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান এ তথ্য দিয়েছেন। পরশুরাম (ফেনী) প্রতিনিধিসরাইলের সেরাব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আটটি বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এগুলো হচ্ছে সরাইল বালিকা, অন্নদা সরকারি, কালীকচ্চ পাঠশালা, শাহবাজপুর, অরুয়াইল, শাহজাদাপুর, পানিশ্বর ও শামসুল আলম উচ্চবিদ্যালয়। উপজেলায় শামসুল উচ্চবিদ্যালয়ে পাসের হার সর্বোচ্চ (৯৫ দশমিক ২৪ শতাংশ)। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট এক হাজার ৩৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭১ জন পাস করেছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিপাসের হার বেড়েছেএবার গাজীপুরে পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে। এবার পাসের হার শতকরা ৭৭ দশমিক ৫৮। গত বছর এ হার ছিল শতকরা ৬৯ দশমিক ৬০। এবার ১৬ হাজার ৭৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। পাসের হারে জেলার সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন হাইস্কুল শীর্ষে রয়েছে। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি২৫ জনের জিপিএ-৫ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ১৪টি বিদ্যালয়ে এবার জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে আটজন ও নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সবচেয়ে বেশি পাস করেছে দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় থেকে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি