একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু দিয়ে মিষ্টিমুখএবারের এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা লিচু দিয়ে মিষ্টিমুখ করিয়েছে। তারা শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত বন্ধু, আত্মীয়স্বজন ও শিক্ষকদের লিচু দিয়ে মিষ্টিমুখ করায়। দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার উপজেলায় সেরা ফল করেছে। অনেক শিক্ষার্থীর বাড়িতে লিচুগাছ আছে। তাই তারা লিচু দিয়েই মিষ্টিমুখ করিয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুপটুয়াখালীর বাউফলে জমিতে হাল চাষ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে হালের একটি গরু মারা গেছে। গতকাল শনিবার বাউফল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক জয়নাল আবেদিন (৫০) ও তাঁর ছেলে রাসেল (২০) আহত হন। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী অফিসরিভলবার উদ্ধারচুয়াডাঙ্গা সদর থানার পুলিশ শনিবার সন্ধ্যায় হাটকালুগঞ্জ এলাকার আবদুল হকের আমবাগান থেকে একটি দেশি রিভলবার উদ্ধার করেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিভলবারটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধিবিএসপি উদ্বোধনময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের আঠারবাড়ি এলাকায় গতকাল রোববার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) নবনির্মিত বর্ডার সেন্ট্রিপোস্ট (বিএসপি) উদ্বোধন করা হয়েছে। বিডিআরের ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ এটি উদ্বোধন করেন। তিনি বলেন, নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে প্রতিটি বর্ডার আউটপোস্টে (বিওপি) একটি করে বিএসপি তৈরি করা হচ্ছে। ময়মনসিংহ অফিসবজ্রপাতে মৃত্যুকিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় গতকাল রোববার দুপুরে বজ্রপাতে অনিতা বেগম নামে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে স্বপ্না (৯) নামে আরেক ছাত্রী। এলাকাবাসী জানায়, পুকুরে গোসল করার জন্য অনিতা বান্ধবীদের সঙ্গে বের হয়। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে সে মারা যায়। আহত স্বপ্নাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব