একনজরে
মরা মুরগিসহ আটকযশোরের কেশবপুর উপজেলা সদরের মায়ের দোয়া হোটেলে গতকাল সোমবার সকালে এক বস্তা মরা মুরগি এনে রাখা হয়। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ২৫টি মরা মুরগি উদ্ধার করে ও দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন হোটেলের মালিকের স্ত্রী ছালমা (২২) ও শাশুড়ি নাছিমা (৪০)। কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক শাহিন জানান, এ ব্যাপারে তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুসুনামগঞ্জের ধরমপাশায় সদর ইউনিয়নের আবুয়ারচার গ্রামে গত রোববার দুপুরে পানিতে ডুবে বাবু (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে কয়েকজন শিশুসহ বাবু বাড়ির উঠানে খেলছিল। একসময় সে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর অন্য শিশুরা পরিবারের সদস্যদের জানালে তারা ওই ডোবা থেকে ভাসমান অবস্থায় তার দেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিশ্বশুরের বাড়িতেমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামের আরশেদ আলীর ছেলে জামাল উদ্দিনের স্ত্রী কালিয়াকৈর উপজেলার দেওয়াইর গ্রামের সোরহাব হোসেনের মেয়ে রোকসানা আক্তার দেড় মাস আগে অভিমান করে বাবার বাড়ি চলে আসেন। শনিবার জামাল উদ্দিন স্ত্রীকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়িতে আসেন। রোকসানা ফিরে যেতে না চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এর জের ধরে স্বামী জামাল উদ্দিন গত মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিরজতজয়ন্তীসম্প্রতি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়াপাড়া ডাকাতিয়া মজেদা মজিদ উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপিত হয়। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সফিপুর উপজেলার চেয়ারম্যান শওকত সিকদার, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান আবদুস ছবুর খান, বৈদ্য গ্রুপ অব বিজনেসের চেয়ারম্যান সহদেব চন্দ্র বৈদ্য ও কনটিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসমত আলী। আলোচনা শেষে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।