একনজরে
অর্থ বরাদ্দের দাবিতেআসন্ন জাতীয় বাজেটে ভাটি অঞ্চলের নদী খননে বিশেষ অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ’। গতকাল বুধবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আমিনুল হক, আইনজীবী শামসুল ইসলাম ও সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুব্রত তালুকদার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিলেটট্রেনে কাটা পড়েব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় জানা যায়নি। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিস্ফোরণনোয়াখালীর বেগমগঞ্জে আম পাড়তে গিয়ে আতশবাজির বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের ভরগন্দাজ বাড়ির পাশে এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ওই বাড়ির মাহফুজুর রহমানের দুই মেয়ে পিংকি (১০) ও তার ছোট বোন পলি (৮) এবং আলী হোসেনের মেয়ে আঁখি (৭)। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিকেলে জানানো হয়েছে, আহত শিশুরা সুস্থ আছে এবং আশঙ্কামুক্ত। নোয়াখালী অফিসযাবজ্জীবনপঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালেক এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সহিদার রহমান (২০) সদর উপজেলার বকশীপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের একপর্যায়ে গত বছরের ৮ সেপ্টেম্বর ভোরে স্ত্রী পারভীন আকতারকে (১৮) শ্বাসরোধ করে হত্যা করে সহিদার। পঞ্চগড় প্রতিনিধিবাঁশি বিতরণমেহেরপুরে ইভ টিজিং প্রতিরোধে ছাত্রীদের মধ্যে বাঁশি বিতরণ শুরু হয়েছে গত মঙ্গলবার। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই বাঁশি বিতরণ শুরু করেন। আগামী ২৩ মে পর্যন্ত বাঁশি বিতরণ চলবে। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ জানান, কেউ ইভ টিজিংয়ের শিকার হলে তাৎক্ষণিকভাবে বিশেষ শব্দের এই বাঁশিতে মেয়েরা ফুঁ দিলে রাস্তার টহল পুলিশ ত্বরিত ঘটনাস্থলে পৌঁছাবে। সেখানে ম্যাজিস্ট্রেট ও সচেতন নাগরিক উপস্থিত হয়ে ইভ টিজিংকারীকে আইনের হাতে সোপর্দ করবে। মেহেরপুর প্রতিনিধি